বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি ৮০% ভোট পাবে

news-image

’আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি ৮০ ভাগ ভোট পাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি শুক্রবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিতে এসে এ মন্তব্য করেন।

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের গয়েশ্বর বলেন, মনোনয়ন

পত্র জমা দেওয়ার দিনই ক্ষমতাসীন দলের দৌরাত্ম দেখা গেছে। আমাদের অনেকে তাদের মনোনয়ন জমা দিতে পারেননি। দিন গড়ানোর তাদের এই কর্মকা- আরো বাড়বে। তিনি বলেন, নির্বাচন কমিশন সেভাবে ভূমিকা রাখছে না। ভোটাররা সুষ্ঠু পরিবেশ এবং নিরাপদে কেন্দ্রে যেতে পারলে বিএনপি ৮০ ভাগ ভোট পাবে।

এ সময় মুক্তিযুদ্ধের প্রজন্ম’র সভাপতি শ্যামা ওবায়েদের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানসহ প্রজন্ম’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।