বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজামীর দোষ ‘স্বীকার’ নিয়ে বিতর্ক থামছে না

news-image

একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর দোষ ‘স্বীকার’ নিয়ে বিতর্ক চলছেই।
অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে এটর্নি জেনারেল দাবি করলেও তা অস্বীকার করেছেন আসামিপক্ষের আইনজীবী।
তার আনজীবীরা ‘নিজামীর আইনজীবী দোষ স্বীকার করে ফাঁসি থেকে রেহাই চেয়েছেন’ বলে অ্যাটর্নি জেনারেলের দেওয়া বক্তব্যকে জামায়াত নেতাদের চরিত্রহননের ধারাবাহিক অপচেষ্টার অংশ বলে মন্তব্য করেছেন। আইনজীবীদের দাবি, কোথাও কোনভাবেই নিজামীর দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ার বিষয়টি কোর্টে উপস্থাপন করা হয়নি বরং তাকে নির্দোষ দাবি করে খালাস চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার জামায়াত আমির নিজামির আপিলের নবম দিনের শুনানি শেষে এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “উনারা যা সাবমিশন করেছেন, আমি যা বুঝেছি, তাতে আমার মনে হল, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের শীর্ষ আইনজীবীরা এই প্রথম তাদের অভিযুক্ত একজন নেতা যে অপরাধী, তা তারা স্বীকার করে নিলেন এবং স্বীকার করে নিয়ে শুধু মৃত্যুদ-ের হাত থেকে অব্যাহতি পাওয়ার জন্য আবেদন করলেন।”এরপরই অপরাধ স্বীকার করে নেওয়ার বিষয়টি অস্বীকার করে এটর্নি জেনারেল মাহবুবে আলমের এ বক্তব্যের প্রতিবাদ করেন নিজামির আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি  বলেন, “আমাদের কি মাথা খারাপ হয়ে গেছে?” এদিন শুনানিতে নিজামীর আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। প্রথমে যুক্তি উপস্থাপন করেন এস এম শাজাহান। পরে যুক্তি উপস্থাপন শেষ করেন খন্দকার মাহবুব, যিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা। রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল আগামী ৭ ডিসেম্বর আদালতের সামনে যুক্তি তুলে ধরবেন বলে জানিয়েছেন।

এদিকে জামায়াত আমির মতিউর রহমান নিজামীর ‘সাক্ষীদের সাক্ষ্যদান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিতর্ক। তার এক সাক্ষীর ভিডিও টেপ পাওয়া যাচ্ছে ইউটিউবে। সেখানকার ভিডিওটিতে দেখা যাচ্ছে, নিজামীর ঐ সাক্ষী বলছেন ১৯৭১ সালে তিনি নিজামীকে দেখেননি। আরেক সাক্ষীর সাক্ষ্যও গ্রহণযোগ্য নয়। কারণ তিনি প্রত্যক্ষদর্শী নয়। মামলার শুরুতে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দীতে তিনি কিছু বলেননি। ট্রাইব্যুনালে জবানবন্দী দেয়ার সময় প্রথম নিজামীর কথা বলেছেন। তাই এই সাক্ষ্য গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন মাওলানা নিজামীর আইনজীবী। গত সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে শুনানিকালে নিজামীর আইনজীবী এসএম শাহজাহান এসব যুক্তিতর্ক তুলে ধরেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সোমবার মাওলানা নিজামীর পক্ষে মামলার প্রথম ও দ্বিতীয় অভিযোগের যুক্তি উপস্থাপন শেষ হয়। এরপর তৃতীয় অভিযোগের আংশিক যুক্তিতর্ক উপস্থাপনের পর মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে।
মাওলানা নিজামীর পক্ষে লিখিত যুক্তি উপস্থাপন করেন আইনজীবী এসএম শাহজাহান। তিনি আদালতে বলেন, এ মামলার প্রথম অভিযোগ মাওলানা কসিমউদ্দিন হত্যাকা-। এই অভিযোগে যাবজ্জীবন কারাদ- প্রদান করা হয়েছে। এ বিষয়ে প্রসিকিউশনের চতুর্থ সাক্ষী হাবিবুর রহমান বলেছে কসিমউদ্দিনের ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী শিবলী তাকে বলেছে মাওলানা নিজামী তার বাবার হত্যার সাথে জড়িত। অথচ এই শিবলী বলেছে হাবিবুর রহমানের সাথে তার পরিচয় নেই। সে আরো বলেছে তার বাবাকে নিজামী মেরেছে এটা সে বলেনি। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় অভিযোগের সাক্ষীরা ট্রাইব্যুনালে যে অভিযোগ করেছে তা মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে বলেনি।

মাওলানা নিজামীর বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ হলো পাবনার সাঁথিয়ার গণহত্যা। এই অভিযোগে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদ- দিয়েছে। এসএম শাহজাহান আদালতে বলেন, এই অভিযোগে প্রসিকিউশনের চারজন সাক্ষী সাক্ষ্য দিয়েছে। এরমধ্যে একমাত্র নবম সাক্ষী আইনুল হক ঘটনা দেখার কথা বলেছে। তবে তার দেখার কথা মামলার শুরুতে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দীতে বলেননি। ট্রাইব্যুনালে জবানবন্দী দেয়ার সময় প্রথম বলেছেন। এজন্য তার কথা বিশ্বাসযোগ্য নয়। এই অভিযোগে প্রসিকিউশনের ১১তম সাক্ষী এডভোকেট শামসুল হক নান্নুর একটি ভিডিও টেপ ইউটিউবে পাওয়া যাচ্ছে। ওই ভিডিও টেপে নান্নু বলেছেন, ১৯৭১ সালে তিনি মাওলানা নিজামীকে দেখেননি। সাঁথিয়ার গণহত্যার ঘটনার সাথে নিজামী জড়িত এটা সে দেখেনি। এছাড়া এই অভিযোগের রাষ্ট্রপক্ষের ১৭ ও ১৮তম সাক্ষী শোনা সাক্ষী, তারা তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দীতে মাওলানা নিজামীর জড়িত থাকার কথা বলেননি।

তৃতীয় অভিযোগের বিষয়ে এসএম শাহজাহান বলেছেন, মামলার তৃতীয় অভিযোগে দুইজন সাক্ষী বিচ্ছু জালাল এবং রোস্তম আলীর জবানবন্দীর মধ্যে গরমিল রয়েছে। বিচ্ছু জালাল বলেছে, মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ঘটনা রোস্তমের কাছ থেকে শুনেছে। আর রোস্তম বলেছে, সে তাকে বলেনি।
অপরদিকে আদালতের এক প্রশ্নের জবাবে এসএম শাহজাহান বলেন, মাওলানা নিজামীকে আলবদরের প্রধান বলা হলেও এ বিষয়ে কোন এভিডেন্স নেই।

মাওলানা নিজামীর পক্ষে আদালতে এডভোকেট মো.শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন উপস্থিত ছিলেন। সরকার পক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত এটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।
গত ২৫ নবেম্বর পেপারবুক উপস্থাপন শেষ হলে মাওলানা নিজামীর আপিলের যুক্তিতর্ক উপস্থাপনে সময়সীমা বেঁধে দেন আপিল বিভাগ। যুক্তি উপস্থাপনের ডিফেন্স পক্ষকে সময় দেয়া হয়েছে তিন কার্যদিবস। আর একদিন তারা প্রসিকিউশনের (সরকার পক্ষ) যুক্তি খ-ন ও জবাব দেয়ার সুযোগ পাবেন। আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ নবেম্বর এবং ১ ও ২ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন করবেন নিজামীর আইনজীবী। এরপর ৭ ডিসেম্বর এটর্নি জেনারেল তার বক্তব্য উপস্থান করবেন। পরদিন ৮ ডিসেম্বর এটর্নি জেনারেলের যুক্তির জবাব দিবেন মাওলানা নিজামীর আইনজীবী।
গত ৯ সেপ্টেম্বর এই আপিলের শুনানি শুরু হয়েছিল। ওইদিন এটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি শুরু করেন। পরে মাওলানা নিজামীর এডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদীন তুহিন পেপারবুক পড়েন। মাঝে সুপ্রিম কোর্টের দেড় মাসের অবকাশ ছুটি থাকায় শুনানি ২ নবেম্বর পর্যন্ত মুলতবি রাখা হয়। ওইদিন আংশিক শুনানি হয়। পরদিন ৩ নবেম্বর মাওলানা নিজামীর আপিলের শুনানির দিন ধার্য থাকলেও ওই দিন আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতি অনুপস্থিত থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি। এরপর গত ১৭, ১৮, ২৩, ২৪ ও গতকাল মিলিয়ে ৬ কার্যদিবসে পেপারবুক উপস্থপান শেষ হয়।
গত বছরের ২৩ নবেম্বর মাওলানা নিজামীর খালাস চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন দায়ের করেন তার আইনজীবীরা। ১২১ পৃষ্ঠার মূল আপিল আবেদনে ১৬৮টি যুক্ত দেখিয়ে মাওলানা নিজামীর খালাস চাওয়া হয়। আবেদনে ৬ হাজার ২৫২ পৃষ্ঠার নথিপত্র রয়েছে।

গত বছরের ২৯ অক্টোবর মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদ- দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মাওলানা নিজামীর বিরুদ্ধে প্রসিকিউশনের দায়ের করা মোট ১৬টি অভিযোগের মধ্যে ৮টিতে দোষী সাব্যস্ত করা হয়। এর মধ্যে ৪টি অভিযোগে তাকে মৃত্যুদ- এবং অপর ৪টি অভিযোগে যাবজ্জীবন কারাদ- প্রদান করা হয়। এছাড়া বাকি ৮টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাওলানা নিজামীকে অভিযোগগুলো থেকে অব্যাহতি দেয়া হয়।