,

ফেসবুক বন্ধে বড় ধরনের লোকসানে ব্যবসায়ীরা

news-image

সামাজিক যোগাযোগ বিষয়ক মাধ্যম ফেসবুক সাময়িকভাবে বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তে কোটি কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে এ খাতে জড়িত বৃহৎ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের। কোম্পানি সংশ্লিষ্টরা জানান, দেশের ছয়টি মোবাইল অপারেটর কোম্পানিকে প্রতিদিন লোকসান দিতে হচ্ছে দেড় কোটি টাকা। ফেসবুক বন্ধ হয়ে যাওয়ার কারণে ডাটা সার্ভিস থেকে থেকে কোম্পানিগুলোর আয় ৩০ শতাংশ কমে গেছে।

ইন্টারনেট তথ্য সেবা থেকে ছয়টি মোবাইল কোম্পানির মাসিক আয় ১৫০ কোটি টাকা, অর্থাৎ দৈনিক আয় দাঁড়ায় ৪.৫ থেকে ৫ কোটি টাকা বলেও জানান সংশ্লিষ্টরা। এর আগে ১৮ নভেম্বর যুদ্ধাপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রিভিউ পিটিশন খারিজ করে দেওয়ার পর সাময়িকভাবে সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশে বর্তমানে দেড় কোটি সক্রিয় ফেসবুক ব্যবহারকারী রয়েছে এবং এ সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।
দেশের সর্ববৃহৎ মোবাইল অপারটের কোম্পানি গ্রামীণফোন তাদের এক বিবৃতিতে বলেছে, ‘ফেসবুক বন্ধ হওয়ার পর থেকে ইন্টারনেট সেবা হতে আয়ের বড় ধরনের পতন আমরা লক্ষ করেছি।’ বাংলালিংকের মুখপাত্র অঙ্কিত সুরেকা বলেন, ‘ফেসবুক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট সাইটগুলোর মধ্যে অন্যতম এবং এটা আমাদের দেশের সব বয়সের লোক ব্যবহার করে। এসব ব্যবহারকারীর বেশিরভাগই মোবাইলে ফেসবুক ব্যবহার করে। এর কারণে একটি টেলিকম কোম্পানি হিসেবে বড় ধরনের রাজস্ব হারাচ্ছি।’

রবির প্রধান নির্বাহী সুপুন উইরাসিঙ্গে বলেন, ‘ইন্টারনেট সেবা থেকে আমাদের আয় ৩০ শতাংশ কমে গেছে। এটা আমাদের মোট আয়ের ২ থেকে ৩ শতাংশ।’ফেসবুক বন্ধ করে দেওয়ার এ সিদ্ধান্তের নিন্দা তথ্য প্রযুক্তি (আইসিটি) বিশেষজ্ঞরা।
আইসিটি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার বলেন, ‘অপরাধ দমনে ফেসবুক বন্ধ করা কোনো সমাধান না। সরকারকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের সাথে লড়াই করতে হবে, ফেসবুক বন্ধ করে নয়।’

উদীয়মান ই-কমার্স ও ফেসবুক কমার্সের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জরুরি প্রয়োজনে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করতে পারে, তবে এটা দিনের পর দিন চলতে পারে না। ফেসবুক বিভিন্ন শিক্ষমূলক কাজে, ই-কমার্স এবং এফ কমার্সের কাজে ব্যবহৃত হয়।’ বিভিন্ন ব্যবসায়ী সূত্র অনুসারে, ফেসবুক বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারীরা প্রতিদিন ৪০ লাখ টাকা লোকসানের সম্মুখীন হচ্ছে। আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা যদি চলতে থাকে তবে অনেক ব্রডব্যান্ড ব্যবহারকারীই তাদের সংযোগ বিচ্ছিন্ন করবে।’

অপর একটি জরিপ অনুসারে, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের কারণে ফেসবুকভিত্তিক ব্যবসায়ে প্রতিদিনর ক্ষতি হচ্ছে ২ কোটি টাকা এবং ই-কমার্সের বিক্রি ২৫ শতাংশ কমে গেছে।
সূত্র : ঢাকা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে