মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে দেশের পার্লামেন্টে টিয়ারগ্যাস ছোঁড়ে বিরোধী এমপিরা

news-image
রাস্তায় বিক্ষোভ দমাতে কাঁদানে গ্যাস ছোঁড়া যায়। কিন্তু পার্লামেন্টের ভেতরে সরকারের কাজে বাধা দিতে কাঁদানে গ্যাস? আর এমপিরা নিজেরাই যদি সেই কাজটা করেন? কসোভোর বিরোধী দলের বিরুদ্ধে সেই অভিযোগই উঠেছে। পাঁচ বার পার্লামেন্টের চেম্বারে কাঁদানে গ্যাস ছাড়া হয়েছে, আর এ থেকে রক্ষা পেতে এমপিদের দৌড়ে পালাতে হয়েছে।সার্বিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্নে কসোভোতে রাজনৈতিক উত্তেজনা চলছে কিছুদিন ধরে। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ।সেলফ ডিটারমিনেশন পার্টির প্রধান আলবিন কুর্টি এবং সাবেক প্রধানমন্ত্রী রামুশ হারাডিনাজ অভিযোগ করছেন, সার্বিয়ার সঙ্গে এ নিয়ে সরকার যে চুক্তি করেছে, তা নিয়ে পার্লামেন্টে কোন বিতর্কের সুযোগ দেয়া হয়নি। সেকারণেই তারা পার্লামেন্টের ভেতর কাঁদানে গ্যাস ছাড়ার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন দলের একজন মুখপাত্র।
‘আমরা এই কৌশল নিয়েছি, কারণ আমাদের সামনে আর কোন পথ খোলা ছিল না’, বলছিলেন সেলফ ডিটারমিনেশন পার্টির মুখপাত্র আরবার জাইমি। দলের নেতা আলবিন কুর্টি এই কাজের জন্য এখন জেলখানায় বন্দী।সার্বিয়া থেকে আলাদা হয়ে কসোভো স্বাধীনতা ঘোষণা করে ২০০৮ সালে। কিন্তু সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় কসোভোর সরকার সার্বিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করে। এ নিয়ে কসোভোর জনমত মারাত্মকভাবে বিভক্ত।গত ৮ই অক্টোবর প্রথম পার্লামেন্টের ভেতর কাঁদানে গ্যাস ছাড়া হয়। এজন্যে দোষ দেয়া হয় বিরোধী নেতা আলবিন কুর্টিকে। সেদিন দুজন এমপি কাঁদানে গ্যাসের কারণে অজ্ঞান হয়ে পড়ে যান।১৫ ই অক্টোবর দ্বিতীয়বার কাঁদানে গ্যাস ছাড়া হয় পার্লামেন্টে।
২৩শে অক্টোবর পার্লামেন্টে বিরোধীরা যখন সার্বিয়ার সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে হৈ চৈ করছিল, তখন আবার চেম্বার আচ্ছন্ন হয়ে যায় কাঁদানে গ্যাসে।সর্বশেষ দফা কাঁদানে গ্যাস ছাড়া হয় গত ৩০শে নভেম্বর। এবার পরিস্থিতি সামলাতে পার্লামেন্টের ভেতর পুলিশ পাঠাতে হয়। গ্রেফতার করা হয় বিরোধী দলের বেশ কিছু এমপিকে।

 

শীর্ষ নিউজ

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী