বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ছয় জঙ্গি আটক : ডিবি

news-image

রাজধানী থেকে ‘মুজাহিদ অব বাংলাদেশ’ নামে নতুন একটি জঙ্গি সংগঠনের ছয় সদস্যকে আটকের পর আজ বৃহস্পতিবার তাঁদের গণমাধ্যমের সামনে হাজির করা হয়।
রাজধানীতে ‘মুজাহিদ অব বাংলাদেশ’ নামে নতুন একটি জঙ্গি সংগঠনের ছয় সদস্যকে আটক করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে দাবি ডিবির।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, গত রাতে নগরীর মতিঝিল শাপলা চত্বরের সামনে থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় মোবাইল ফোন এবং ‘মুজাহিদ অব বাংলাদেশ’ সংগঠনের কিছু নথি।
এ সময় নতুন এই জঙ্গি সংগঠনের ছয় সদস্যকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। মনিরুল ইসলাম জানান, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীনের (জেএমবি) আদলে মূলত এই সংগঠনের কার্যক্রম চলছে। জেএমবির কার্যক্রম চালিয়ে নিয়ে যেতেই মূলত নতুন আরেকটি সংগঠন তৈরি করেছে আটক ব্যক্তিরা।
এনটিভি থেকে

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে