,

ফেসবুক বন্ধ বিষয়ে তারানা হালিম : আমি নির্দেশনা বাস্তবায়ন করছি মাত্র

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ রয়েছে দুই সপ্তাহের বেশি সময়।দেশটির ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলছেন "এ বিষয়ে আমি শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন করছি"প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি মনে করে জনগণের নিরাপত্তা সন্তোষজনক ভাবে নিশ্চিত করা গেছে, ঝুঁকি কম আছে তখনি তারা নির্দেশ দিলে ফেসবুক খুলে দেয়া হবে।বিবিসি বাংলার সাথে এক সাক্ষাতকারে তিনি বলছিলেন নিশ্চয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কিছু গোয়েন্দা সংস্থার তথ্য রয়েছে যার ভিত্তিতেই এসব সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ রাখা হয়েছে।বিশ্বের আরো বেশ কয়েকটি দেশে সন্ত্রাসী হামলা হলেও এত দীর্ঘ সময় ধরে কোথাও সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করা রাখা হয়নি।

তারানা হালিম তার অবস্থান ব্যাখ্যা করে বলেন, ফ্রান্সে কিছু এলাকাতে সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ ছিল তবে তা কত সময়ের জন্য সেটা তিনি বলতে পারেন নি। খবর-বিবিসি’র।বেলজিয়ামের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়েছিল মানুষের নিরাপত্তার জন্য।

তিনি বলেন “ একটি মানুষের জীবন বাঁচানোর জন্য হলেও আপাতত সরকারি নির্দেশে সাময়িকভাবে সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ রাখেন, আমার মনে হয় না একটি জীবনের চেয়ে এর মূল্য বেশি”।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে