,

বিড়ালের ময়না তদন্ত

news-image

বিড়ালের ময়না তদন্তের নির্দেশ দিয়েছে পাকিস্তানের এক আদালত। এ বছর মে মাসে নিজের বিড়াল হত্যার অভিযোগে পশু চিকিৎসক ওয়েস আনিসের বিরুদ্ধে মামলা করেন মুন নামের বিড়ালের মালিক আতিয়া মাসুদ চৌধুরী। এ মামলার শুনানিতে লাহোর হাই কোর্টের বিচারক আনোয়ারুল হক মঙ্গলবার নির্দেশে বলেছেন, বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই বিড়ালের মৃতদেহ ‘কবর’ থেকে উত্তোলন করে ময়না তদন্ত করতে হবে। বার্তা সংস্থা আইএএনএস এ খবর দিয়েছে।  এতে বলা হয়, আতিয়া তার বিড়াল মুনকে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন চিকিৎসক ওয়েস আনিসের কাছে। কিন্তু তিনি ভুল চিকিৎসা দিয়ে তার বিড়ালকে হত্যা করেছেন। এ মর্মে পাকিস্তানের দ-বিধির ৪২৯ ধারার অধীনে ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন আতিয়া। এই ধারায় পশু হত্যাকে ফৌজদারি অপরাধ হিসেবে অভিহিত করা হয়েছে। আতিয়া মাসুদ পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একজন এসিসট্যান্ট প্রফেসর। তিনি মামলায় বলেছেন, গত ১৮ই জানুয়ারি তার ১৮ মাস বয়সী বিড়ালটি অসুস্থ হয়ে পড়ে। তিনি ওই সময় ডাক্তার ওয়েসকে বাসায় ডাকেন তার স্বাস্থ্য পরীক্ষা করতে। কিন্তু প্রতিবার ভিজিট হিসেবে ওই চিকিৎসক তার কাছে ৬ হাজার রুপি দাবি করেন। আতিয়া তাকে এ অর্থ পরিশোধও করেছেন। তবে জানুয়ারির ওই কলের জন্য ওই চিকিৎসক তার কাছে একবারে ২৫০০০ রুপি দাবি করেন। তবে তিনি তাকে এবার ১০০০০ রুপি দেন। বলেন, বাকি অর্থ পরের বার চেকআপের সময় দেবেন। আতিয়া অভিযোগ করেন, বাকি ১৫০০০ রুপি তাৎক্ষণিকভাবে দিতে না পারায় ওই চিকিৎসক তার বিড়ালকে ৫টি ইঞ্জেকশন দেন। এতে তার বিড়াল মারা যায়। পরে তিনি বিড়ালটিকে বাড়ির পাশে সমাহিত করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে