,

খালেদা জিয়া আদালতে যাচ্ছেন না আজ

news-image

নিউজ ডেস্ক : দুদকের দায়ের করা অর্থ আত্মসাতের মামলার শুনানিতে আজ আদালতে যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এতথ্য জানান।

 

 

সানাউল্লাহ আরো জানান, দীর্ঘদিন বিদেশ সফর শেষে বিশ্রামে রয়েছেন খালেদা জিয়া। তিনি পুরোপুরি সুস্থও হননি। এ কারণে বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না। আগামী ধার্য তারিখে হাজিরা দেবেন। 

 

 

এদিকে আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পাঁচজন সাক্ষীকে আসামিপক্ষের জেরা এবং পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। এরআগে খালেদা জিয়া বিদেশে থাকাকালীন সময়ে আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে খালেদা জিয়ার অনুপস্থিতিতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরা হয়েছে আদালতে।

 

 

রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দু’টির বিচারিক কার্যক্রম চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে