বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের ১০০ শীর্ষ চিন্তাবিদের তালিকায় শেখ হাসিনা

news-image

নিউজ ডেস্ক : ওয়াশিংটনভিত্তিক ফরেন পলিসি সাময়িকীর প্রতিবেদনে প্রকাশিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিবিশ্বের শীর্ষ ১০০ চিন্তাবিদের তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটনভিত্তিক সাময়িকী ফরেন পলিসির ২০১৫ সালের করা এই তালিকায় ‘ডিসিশন মেকার্স’ ক্যাটাগরিতে ১৩ জনের মধ্যে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।


সাময়িকীটির ওয়েবসাইটে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশ রক্ষার নীতি গ্রহণ করায় এই তালিকায় স্থান পেয়েছেন শেখ হাসিনা।

 

এতে আরও বলা হয়, বাংলাদেশ বৈশ্বিক গ্রিন হাউস গ্যাসের মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ নির্গমন করে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে ২০৫০ সালের মধ্যে দেশটির এক কোটি ৮০ লাখ মানুষ উদ্বাস্তু হওয়ার ঝুঁকিতে রয়েছে। ৩০ শতাংশ দারিদ্র্যের হার আর অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ রক্ষার বিষয়টিকে জাতীয়ভাবে অগ্রাধিকার দিয়েছেন। এর স্বীকৃতি হিসেবে শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’-এ ভূষিত হন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ‘ডিসিশন মেকার্স’ ক্যাটাগরিতে ১৩ জনের তালিকায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল রয়েছেন।

 

এবার সপ্তমবারের মতো এই তালিকা প্রকাশ করল ফরেন পলিসি। ২০০৯ সাল থেকে করে আসা সাময়িকীটির এ তালিকায় বিভিন্ন বছরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, মিয়ানমারের নেত্রী অং সান সু চি এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নাম এসেছে।

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে