মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কবর থেকে জীবন্ত শিশুকন্যা উদ্ধার

news-image

কান্নাটা শুনেছিলেন পথচলতি অনেকেই। কিন্তু কেউই তেমন আমল দেননি। আবার বেড়ালের ডাক বলে উড়িয়েও দিয়েছিলেন অনেকে। কিন্তু লস এঞ্জেলসের কাউন্টি ডেপুটি শেরিফদের প্রধান অ্যাডাম কোলেটের মনে সন্দেহ হয়। গত শুক্রবার স্থানীয় কবরখানার পাশ দিয়ে যেতে গিয়ে প্রথমে থমকে দাঁড়িয়ে পড়েন। তার পর কান্না লক্ষ করে এগিয়ে গিয়ে মাটি খুঁড়তে শুরু করেন তিনি। কিছুক্ষণ পর কবর থেকে উদ্ধার হয় এক শিশুকন্যা। লস এঞ্জেলসের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

কবরের মধ্যে একটা পাতলা কম্বলে মুড়ে রাখা ছিল ওই শিশুকে। তড়িঘড়ি উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আনুমানিক ৩৬-৪৮ ঘণ্টা বয়স ছিল শিশুটির। চিকিৎসকরা তার বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু এখন সে সুস্থ। অ্যাডামের কথায়, ‘‘আমার মনে হয় এই শিশুর ওপর ভগবানের হাত রয়েছে। না হলে কেউ এ ভাবে বাঁচতে পারে না।’’ শিশুটির বাবা-মায়ের খোঁজ চালাচ্ছে প্রশাসন। বাবা-মা’কে খুঁজে পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা হতে পারে বলে জানা গিয়েছে।  

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী