বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

news-image

যশোর সদর উপজেলার রহমতপুর ও অভয়নগর উপজেলার রানাগাতি এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটা ও আজ বুধবার ভোররাত ৪টার দিকে এ দুটি ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম বিদ্যুৎ।

রহমতপুর : যশোর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, ডাকাতরা সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এমন খবর পেয়ে রহমতপুরে গিয়ে তাঁরা সড়কের ওপর গাছের গুঁড়ি দেখতে পান। এ সময় পুলিশের গাড়ি দেখে ডাকাতরা গুলি ছুড়তে শুরু করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে এক ডাকাত লুটিয়ে পড়ে ও অন্যরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ডাকাতকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর ডিবির উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি দা, গাছ কাটার করাত ও কিছু দড়ি উদ্ধার করা হয়েছে। ওই সময় ডিবির তিন সদস্য আহত হন। তাঁরা হলেন এসআই তোফায়েল আহমেদ, কনস্টেবল সিরাজুল ইসলাম ও রাসেল। তাঁদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

অভয়নগর : অভয়নগর থানার পুলিশ সূত্রে জানা যায়, ভোর রাতে স্থানীয় জিয়া বাহিনীর সঙ্গে তুরা-নসো বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’ শুরু হওয়ার খবর পায় পুলিশ। ওই সময় ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে তুরা-নসো বাহিনীর প্রধান বিদ্যুৎকে আহত অবস্থায় উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও গুলির তিনটি খোসা উদ্ধার করে। তিনি আরো বলেন,  বিদ্যুতের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকসহ নয়টি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন