,

বাংলাদেশে গরু পাচার পুরোপুরি বন্ধের নির্দেশ রাজনাথের

news-image

বাংলাদেশের সঙ্গে সীমান্ত দিয়ে গরু পাচার পুরোপুরি বন্ধের জন্য বিএসএফকে নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। একইসঙ্গে গরু পাচার ৭০ শতাংশ কমে যাওয়ায় তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীটিকে ধন্যবাদ জানান।

ভারতের নয়াদিল্লিতে বিএসএফের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সালাম গ্রহণ করে এসব কথা বলেন রাজনাথ সিং।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্তে গরু চোরাচালান বন্ধে আপনারা যে অবদান রেখেছেন তার জন্য পুরো ভারতে আপনাদের সম্মান বেড়ে গেল। গত এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত সীমান্ত পথে গরু চোরাচালান ৭০ শতাংশ কমে গেছে। আমি আশা করি, এভাবে চলতে থাকলে বিএসএফ গরু চোরাচালান পুরোপুরি বন্ধ করতে পারবে।’

রাজনাথ জানান, বাংলাদেশে গরু চোরাচালান কমিয়ে আনায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সেই অভিনন্দন তিনি পৌঁছে দেন বিএসএফ সদস্যদের কাছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ