,

জন্মদিনে অশ্রুসিক্ত মহিউদ্দিন

news-image

বিজয়ের মাসের প্রথম দিনে ৭১তম বছরে পা রাখলেন চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। পারিবারিকভাবে কোনো আয়োজন না থাকলেও অনুসারী  নেতাকর্মীদের উৎসাহের কমতি ছিল না। দিনভর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ। সকাল ১০টা থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড-থানা থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহিউদ্দিনের চশমা হিলের বাসায় ভিড় করতে থাকেন।

অনুসারীদের পাশাপাশি ভক্ত-সমর্থক, সাধারণ মানুষ থেকে শুরু করে পেশাজীবী, ওয়ার্ড কাউন্সিলর, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারাও মহিউদ্দিনের বাসভবনে গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। মহিউদ্দিন  চৌধুরীর পরিবারের পক্ষ থেকে কেক কাটাসহ জন্মদিনের আড়ম্বরপূর্ণ কোন আয়োজন না থাকলেও স্বজন-শুভার্থী ও নেতাকর্মীদের জন্য পাঁচ গরুর মেজবানের আয়োজন করা হয়। এছাড়া পরিবার ও অনুসারীদের পক্ষ থেকে নেতার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চার ভাইয়ের মধ্যে মহিউদ্দিনের অবস্থান দ্বিতীয়। মহিউদ্দিন ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে শ্রমিক লীগের রাজনীতি করে এক পর্যায়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কাণ্ডারি হন মহিউদ্দিন।

মহান মুক্তিযুদ্ধের বীরসেনানি মহিউদ্দিনের রয়েছে মুক্তিযুদ্ধকালে গৌরবোজ্জ্বল ভূমিকা। দীর্ঘ রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর আদর্শে অটল থাকতে গিয়ে সামরিক শাসনসহ বিভিন্ন সময়ে মহিউদ্দিনকে কারাবরণ করতে হয়েছিল। স্বৈরাচারবিরোধী আন্দোলন, চট্টগ্রাম বন্দর রক্ষা আন্দোলন, অসহযোগ আন্দোলনে চট্টগ্রামে নেতৃত্ব দেয়া মহিউদ্দিন এখনও সক্রিয় আছেন রাজপথে। চট্টগ্রামের গণমানুষের এই নেতা টানা ১৭ বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করছেন। এদিকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। ৭১তম জন্মদিন উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো আয়োজন না থাকলেও গতকাল দিনভর মানুষের ভিড়ে মুখরিত ছিলো প্রবীণ এ রাজনীতিবিদের বাসভবন।

নগরীর চশমা হিলস্থ বাসভবনে ভিড় করেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী, পেশাজীবী, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বাদ ছিলেন না পুলিশের কর্মকর্তারাও। অনেকেই সঙ্গে ফুল আর কেক নিয়ে যান। পরিবারের পক্ষ থেকেও সবাইকে আপ্যায়ন করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক বলেন, ‘মহিউদ্দিন ভাই নিজের জন্মদিনে কখনো কোন আয়োজন রাখেন না।

জন্মদিনে দলের নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে বাসায় ছুটে যান। এবারও তার ব্যতিক্রম হয়নি। জন্মদিনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানীর মাংস দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়েছে।’ এমনিতেই অসুস্থ মহিউদ্দিন চৌধুরী। তার ওপর গতকাল সকালে মালয়েশিয়া থেকে দেশে ফিরে ক্লান্তিবোধ করছিলেন। তারপরও তার দিন কেটেছে নেতাকর্মীদের সময় দিয়ে। এর আগে সকালে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের নাক-কান ফোঁড়ানো ও খতনা অনুষ্ঠানের উদ্বোধন করেন। ১৯৪৪ সালের ১লা ডিসেম্বর রাউজানের গহিরা গ্রামে জন্মগ্রহণ করেন মহিউদ্দিন চৌধুরী। বর্ণাঢ্য জীবনের অধিকারী মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনে একটানা ১৭ বছর মেয়রের দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর