,

স্কুলেই সন্তান প্রসব ১৩ বছরের ছাত্রীর

news-image

ভারতের হায়দরাবাদে স্কুলের ওয়াশরুমে সন্তান প্রসব করেছে মাত্র ১৩ বছর বয়সী এক ছাত্রী। এতে বিস্মিত ওই স্কুলের শিক্ষক, স্টাফ ও শিক্ষার্থীরা। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি জানায়, ওই ছাত্রী হায়দরাবাদের মাধপুর এলাকার একটি সরকারি স্কুলের নবম শ্রেণীতে পড়ে। স্কুলে গিয়ে সে অন্য শিক্ষার্থীদের পেটে ব্যথার কথা বলে। এ সময় শিক্ষকরা তাকে ওয়াশরুমে যেতে বলেন। তার সঙ্গে যায় এক সহপাঠী। অল্প সময়ের মধ্যেই তার সঙ্গী সহপাঠী ফিরে যায় শ্রেণীকক্ষে। গিয়ে শিক্ষককে জানায় যে, ওই ছাত্রী একটি সন্তান প্রসব করেছে।

এ খবর পেয়ে ওই ছাত্রী ও তার নবজাতককে স্কুলের একটি রুমে নিয়ে রাখা হয়। ডাকা হয় তার অভিভাবকদের। ওই স্কুলে রয়েছেন ১৩ জন শিক্ষিকা। তারা ও স্কুলের অন্য স্টাফরা বলেছেন, তারা বুঝতেই পারেন নি যে, ওই ছাত্রী অন্তঃসত্ত্বা। এক শিক্ষিকা বলেছেন, ওই ছাত্রীকে দেখতে বেশ সিøম দেখায়। সে তার পেটের ওপর দোপাট্টা ভাজ করে দিয়ে রাখতো। বসতো তার কোলে ব্যাগ রেখে, যাতে আমরা বিষয়টি বুঝতে না পারি।

ধারণা করা হচ্ছে, সে তার কোন এক প্রতিবেশীর হাতে সম্ভ্রম হারিয়েছে। সোমবার এ ঘটনা প্রকাশ হওয়ার পরই পুলিশে অভিযোগ দেয়া হয়েছে। করা হয়েছে একটি ধর্ষণ মামলা।   এ ঘটনা তদন্তের জন্য জেলা শিক্ষা কর্মকর্তা ওই স্কুল পরিদর্শন করেছেন। বলা হয়েছে, ওই শিক্ষার্থী তার ধর্ষণের কথা চেপে গেছে। সে সমাজের ভয়ে, লোকলজ্জার ভয়ে হয়তো সব চেপে গিয়েছিল।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর