টেলিভিশনের শীর্ষ ৬ খবর (ভিডিও)
স্বাধীনতার চুয়াল্লিশ বছর পরও জামায়াত ও পাকিস্তান তাদের বাংলাদেশ বিরোধী অবদান বজায় রেখে চলেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জামায়াতের প্রতিষ্ঠাতা আবুল আ’লা মুওদূদীও পাকিস্তান চাননি অথচ পাকিস্তান রক্ষার জন্য তার দল জামায়াতই গণহত্যা চালিয়েছিল বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
পৌর নির্বাচনে মেয়র প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বসছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। পৌর নির্বাচনের আগে বিএনপি প্রার্থীদের গ্রেফতার করে পাঁচ জানুয়ারীরমত নির্বাচনের পরিকল্পনা করছে সরকার। এমন আশংকা করেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান খান রিপন। এদিকে পৌর নির্বাচনের প্রচারে ঘরোয়া বৈঠক করার জন্য প্রার্থীদের অনুমতি নিতে হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ। বিদেশী টেলিভিশন চ্যানেলে বাংলাদেশী পণ্যের বিজ্ঞাপন বন্ধ ও দেশীয় সংস্কৃতি রক্ষার দাবি নিয়ে মানব বন্ধন করেছে ইলেক্ট্রনিক মিডিয়া মার্কেটিং এসোসিয়েশন (ইমা)।
https://www.youtube.com/watch?v=7ezFOvdSWOc











