,

বিএনপির প্রার্থী চূড়ান্ত

news-image

নিউজ ডেস্ক : আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২৩৬ টি পৌরসভার মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। নির্ভরযোগ্য সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।

 

 


আজ মঙ্গলবার দুপুরের পর থেকে ২৩৬ টি পৌরসভার মেয়র পদে দলের মনোনীত প্রার্থীদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মো: শাহজাহানের স্বাক্ষরিত মনোনয়ন ফরম বিতরণ করা হবে।

 


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে প্রার্থীদের কাছে হস্তান্তর করা হবে। প্রার্থীরা কাল বুধবার নিজ নিজ জেলার নির্বাচন কমিশন অফিসে মনোনয়নপত্র জমা দেবেন।

 


বিএনপির সহপ্রচার সম্পাদক ও প্রার্থী বাচাই কমিটির সদস্য এমরান সালেহ প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।

 


প্রিন্স বলেন, ‘আগামী ৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। তাই আজ (মঙ্গলবার) ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থীদের হাতে আমরা মনোনয়নপত্র তুলে দেব। আর তারা আগামীকাল নিজ নিজ জেলার নির্বাচন কমিশন অফিসে মনোনয়নপত্র জমা দেবেন।’

 


২০ দলীয় জোটের অন্যান্য দলের এবং বিএনপির কতজন প্রার্থী রয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে শরিক দলগুলোকে বেশ কয়েকটি প্রার্থী দেবে।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ