,

চার দেশের সড়ক যোগাযোগ জানুয়ারিতে, আশা সেতুমন্ত্রীর

news-image

আগামী জানুয়ারি মাসে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে সড়ক যোগাযোগ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে চার দেশের মৈত্রী মোটর শোভাযাত্রার আগে তিনি এ আশা করেন।

সেতুমন্ত্রী আরো বলেন, এই মৈত্রী শোভাযাত্রার মাধ্যমে চার দেশের মধ্যে সম্পর্ক আরো ভালো হবে। 

বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ শরন বলেন, চার দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই এই মৈত্রী শোভাযাত্রা। এর মাধ্যমে এই দেশগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থাসহ সম্পর্ক আরো ভালো হবে।

চার দেশের সড়ক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও এসব দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক আরো জোরদার করতে শোভাযাত্রাটি গত ১৪ নভেম্বর ভারতের উড়িষ্যা থেকে যাত্রা শুরু করে।

ঝাড়খন্ড, বিহার, সিকিম, মেঘালয়, আসাম, ত্রিপুরা হয়ে শনিবার দুপুরে বহরটি ফেনীর বেলুনিয়া হয়ে প্রবেশ করে বাংলাদেশে। এরপর রাতে ২০টি গাড়ি নিয়ে চার দেশের ৮০ সদস্যের শোভাযাত্রাটি চট্টগ্রাম পৌঁছায়। চট্টগ্রাম থেকে গতকাল সোমবার ঢাকায় পৌঁছায়। রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে রাতযাপনের পর আজ মঙ্গলবার সকালে সদস্যদের নিয়ে শোভাযাত্রাটি সংসদ ভবনে যায়।

সকাল ৯টার দিকে ওবায়দুল কাদের একটি পতাকা উড়িয়ে কলকাতার উদ্দেশে শোভাযাত্রাটির যাত্রা আরম্ভের সংকেত দেন।

শোভাযাত্রায় বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নিরোদ চন্দ্র মণ্ডল। চার নারীসহ শোভাযাত্রায় ভারতের ৫৮, নেপাল ও ভুটানের চারজন এবং বাংলাদেশের ছয়জন সদস্য রয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ