বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ২০

news-image

 ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সূতিপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ২০ জন। সোমবার সকাল ১০টায় পদ্মালাইনের একটি বাস গাবতলী থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে ধামরাইয়ের সূতিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১০টার দিকে পদ্মালাইন পরিবহনের একটি যাত্রীবাহি বাস গাবতলী থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে ধামরাইয়ের সূতিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এসময় আহত হয় অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে বাসের হেলপার দ্বীপুকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। এঘটনায় গুরুতর আহত আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করেছে গোলড়া হাইওয়ে থানা পুলিশ।