বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে স্কুলছাত্র ইমন হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

news-image

নারায়ণগঞ্জ : বন্দর উপজেলায় স্কুলছাত্র রাকিবুল হাসান ইমন (১৩) হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৭ বছর করে কারাদণ্ডসহ আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

 

 

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মিয়াজী মোহাম্মদ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 

 

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- বন্দরের কামতাল মালিভিটা গ্রামের সাইফুর রহমান ওরফে সাইফুল (২৩), তোফাজ্জল হোসেন (২২), জামাল হোসেন (২২) ও শাহজাহান ওরফে জীবন (২১)। এ মামলায় সাইদুর ও তোফাজ্জল পলাতক রয়েছেন।

 

 

নারায়ণগঞ্জ আদালতের এপিপি এম এ রহিম জানান, নিহত ইমন বন্দরের কামতাল মালিভিটা এলাকার প্রবাসী নূরু মিয়ার ছেলে। সে সোনারগাঁওয়ের এইচজিজি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত। পূর্ব শত্রুতার জের ধরে ২০১৪ সালের ২৯ জানুয়ারি ১০ লাখ টাকা মুক্তিপণ পেতে ইমনকে অপহরণ করা হয়। টাকা না পেয়ে ওই দিন রাতেই ইমনকে হত্যার পর বন্দর মদনপুর মালিবাগে একটি মুরগির খামারের গর্তে পুঁতে রাখা হয়।

 


 
এ ঘটনায় ইমনের মা ফেরদৌসি বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। ৫ ফেব্রুয়ারি তাদের দেওয়া স্বীকারোক্তিতে ইমনের লাশ উদ্ধার করা হয়।

 


 
এর আগে এ মামলার অপর আসামি আল আমিনকে (১৮) গত ১৪ মে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। হত্যাকাণ্ডের পর গ্রেপ্তারের সময়ে আল আমিন নাবালক থাকায় জুবিনাইল আইনে এ বিচার কাজ সম্পন্ন করা হয়। তবে এখন সাবালক হওয়ায় তাকে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে