,

কে হচ্ছেন জামায়াতের সেক্রেটারি?

news-image

কে হচ্ছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল? আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের পর জামায়াতের অভ্যন্তরে বিষয়টি আলোচিত হচ্ছে। গত কয়েকবছর থেকেই ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল দিয়ে চলছে জামায়াত। ডা. শফিকুর রহমান এখন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। এরআগে এটিএম আজহারুল ইসলাম এবং মাওলানা রফিকুল ইসলাম খানও ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন।jamat sec

যদিও কারাবন্দি থাকা অবস্থাতেও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরামর্শ জামায়াতের নীতি-নির্ধারকরা সর্বোচ্চ গুরুত্ব দিতেন। এখন পরিবর্তিত অবস্থায় ডা. শফিকুর রহমান না অন্য কেউ জামায়াতের সেক্রেটারি জেনারেল হন সেদিকে নজর রাখছেন জামায়াতের কর্মী সমর্থকরা। ডা. শফিকুর রহমানেরই সেক্রেটারি জেনারেল হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া, মাওলানা রফিকুল ইসলাম খানের নামও আলোচনায় রয়েছে। জামায়াতের তরুণ প্রজন্মের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে। তবে একটি সূত্রে জানা গেছে, সেক্রেটারি জেনারেল নিয়োগ করার ক্ষেত্রে জামায়াত আরও দুই-তিন মাস অপেক্ষা করবে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে