বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই পচা গম কোথায়

news-image

জনস্বার্থ মামলার রায় বাস্তবায়নে অচলাবস্থা তুলে ধরতে ‘পচা গমের’ উদাহরণ টানলেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন। গতকাল সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, সুপ্রিমকোর্টে অনেক রায় হয়, কিন্তু বাস্তবায়ন হয় না। বিশেষ করে জনস্বার্থ-সংশ্লিষ্ট মামলার রায়গুলো। সম্প্রতি আমি একটা মামলা করেছি  জনস্বার্থ-সংশ্লিষ্ট পচা গমের মামলা। হাইকোর্ট রায় দিয়েছেন যে এই পচা, পোকাযুক্ত গম জোর করে কাউকে খাওয়ানো যাবে না এবং যারা এগুলো বিতরণ করছে তারা ফেরত নিতে বাধ্য থাকবে। আপিল বিভাগেও এই রায় বহাল রাখা হয়েছে। কিন্তু পচা গমগুলো কোথায় গেছে, আজ পর্যন্ত কেউ জানে না। সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি টেইলরকে পুরস্কার ও সম্মাননা প্রদানে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ওই অনুষ্ঠানের আয়োজন করে। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা