বিএনপি শেষ হলে অত:পর!
বাংলাদেশে বিএনপি নামক রাজনৈতিক দলের সদস্যরা এখন কোন শ্রেণির নাগরিক? দ্বিতীয়? তৃতীয়? চতুর্থ? নির্ণয় করা কঠিন। তবে একটা রাষ্ট্রের নাগরিক হিসাবে তাদের মর্যাদা এখন প্যালেষ্টাইনের মুসলমানদের চেয়ে অনেক কম এটা বলা যায়। কোনো সাম্প্রদায়িক ও নির্যাতনমুলক সরকারের অধীনে সংখ্যালঘুরাও মনে হয় এতটা দুরাবস্থায় থাকে না। সারা দেশে বিএনপির নেতা, কর্মী ও সমর্থকরা এখন কেমন আছে তা সাম্প্রতিক সময়ের বিভিন্ন পত্রিকার রিপোর্ট থেকেই অনুমান করা যায়।
২২ নভেম্বর ’ইউ আর আন্ডার অ্যারেস্ট’ শিরোনামে ডক্টর তুহিন মালিক ’বাংলাদেশ প্রতিদিন’এর অনলাইন সংস্করণে সারাদেশে গণগ্রেফতারের একটা চিত্র তুলে ধরেছেন। তিনি এক জায়গায় লিখেছেন, ”কোর্ট-কাছারিতে এখন আর সাধারণ চোর-ডাকাত পাওয়া যায় না। সাধারণ মানুষ থেকে শুরু করে দুর্ধর্ষ অপরাধীকে পর্যন্ত বিএনপি বা জামায়াত-শিবির কর্মী বানিয়ে চালান দেওয়া হচ্ছে”। বিএনপি দাবি করেছে যে তাদের দশ হাজার নেতা-কর্মী কারাগারে এবং সারা দেশে মামলার সংখ্যা পাচ লাখ। কারো কারো একক নামে মামলার সংখ্যা শতাধিক। উপজেলা পর্যায়ে এখন এমন কোনো নেতা নেই যে পুলিশের খাতায় ’মোস্ট ওয়ান্টেড’ নয়। যদি কারো নামে এখন মামলা না থেকে থাকে তাহলে বিএনপিতে সে এখন পরিচয়হীন।
এভাবে সারা দেশে বিএনপির নেতাকর্মীরা সবাই এখন আসামি। আর আসামি মানেই হয় ফেরারি না হয় কারাবন্দী না হয় জামিনপ্রাপ্ত। এ কথা ভাবতে অবাক লাগে যে শুধুমাত্র দলীয় সমর্থনের কারণে একটি ’গণতান্ত্রিক’ রাষ্ট্রের অসংখ্য নাগরিক আজ ঘরছাড়া।
বিএনপির এই ’আসামি’ সদস্যরা এখন তাই আর রাজনীতিতে নেই। নেতা-কর্মী থেকে আসামিতে রুপান্তরিত হওয়ার প্রক্রিয়ায় বিএনপি নামের অন্যতম প্রধান রাজনৈতিক দলটি এখন প্রকৃতপক্ষে রাজনীতিতে দৃশ্যমান নেই। একটি রাজনৈতিক দলের অস্তিত্ব তার জনসমর্থন। সে বিবেচনায় দলটি প্রতিপক্ষের ভাষ্য ও ইচ্ছা অনুযায়ী বিলুপ্ত হয়ে যাবে এটা বলা যাবে না, তবে কখনো তেমন হলেও বর্তমান সময়ের চেয়ে বেশি রাজনৈতিক কর্মসূচিবিহীন হবে না এটা বলা যায়। আসলে বর্তমান সময়ের মত বিপর্যস্ত অবস্থায় এর আগে বিএনপি কখনো পড়েনি।
তবে বিএনপির এই বর্তমান দুরাবস্থার জন্য দায়ী কি কিংবা কে? অনেকেই এ ব্যাপারে বিএনপির ভুলকে সামনে নিয়ে চলেআসেন। কেউ কেউ বিএনপির একশতটা বড় ভুল প্রমাণসহ হাজির করেন। ২০০১ সাল থেকে আজ পর্যন্ত বিএনপির করা ’মেগা’ ভুলগুলোর ’সিরিয়াল’ তাদের অনেকেই মুখস্থ করে ফেলেছেন। আশ্চর্যজনকভাবে বিএনপির অনেকেই এখন ভুল হয়েছে এবং ভুলের পরিণতিতেই আজ এমন দুরাবস্থা এমনটা বিশ্বাস করে হা হুতাশ করেন।
বিএনপি এ পর্যন্ত অনেক বড় বড় ভুল করেছে। কিন্ত সেসব ভুলের সাথে দলটির আজকের দুরাবস্থার সম্পর্ক কি? সে সব ভুলগুলো না করলে কি ভুলের আবিস্কারক ও প্রচারকরা জনগণের ভোটের মাধ্যমে বিএনপিকে এখন সরকারি দলে পরিণত করতে সক্ষম হতেন?। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একটি রাজনৈতিক দলের কোনটা ভুল আর কোনটা ভুল নয় সেটা কে নির্ণয় করবে? জনগণ না প্রতিপক্ষ রাজনৈতিক দল? ভুলের শাস্তি কে দেবে – ভোটাররা না সরকার? একটি রাজনৈতিক দলের ভুলগুলি সে দলটির সাংগঠনিক, অদর্শিক ও নেতৃত্বের সিদ্ধান্তমুলক বিষয়। কিন্ত সেসব ভুলের সাথে জনগণের ভোটাধিকার হরণের সম্পর্ক কি? ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বিএনপি এবং আওয়ামী লীগকে তাদের ভুল অনুযায়ী জনগণ শাস্তি দিয়েছে। ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ এবং বিএনপির ভুলগুলো নির্ণয় করে তার শাস্তি দেওয়ার ক্ষমতা কি জনগণকে দেয়া হয়েছে? তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা থাকলে বিএনপির ভুলগুলো দ্বিগুণ হলেও কি কিছু এসে যেত? প্রকৃতপক্ষে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর পরই বিএনপি এবং এবং এদেশের রাজনীতির ভাগ্য নির্ধারিত হয়ে যায়। বাংলাদেশ প্রবেশ করে নতুন রাজনৈতিক অধ্যায়ে। এ পরিবর্তিত সংস্কৃতির রাজনীতিতে দুটো জিনিষ থাকতে পারবে না – বিরোধী দল এবং জনগণের ভোটাধিকার। নদীর ভাঙ্গনে, সাইক্লোনে ভিটাছাড়া হওয়ার সাথে যেমন কারো কোনো ভুল দায়ী নয়; বিএনপির আজকের এ দুরাবস্থার জন্যও বিএনপি দায়ী নয়। তবে বিএনপি এতটুকু দায়ী যে গণতন্ত্র ও ভোটাধিকার ধংস করা রাজনৈতিক দুর্যোগ বিএনপি প্রতিহত করতে পারেনি।
প্রকৃতপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের রাজনীতির গতিপথ ও দর্শন পরিবর্তন করে ফেলেছে। মিশন এখন অলআউট। ভিশন ২০৪১। ভোটের মাধ্যমে নয়। কৌশলে এবং বলে। সে বল এবং কৌশল দলটি ইতোমধ্যে আয়ত্ত্ব ও অর্জন করে ফেলেছে। সুতরাং বিএনপি এখন অলআউট হয়ে মাঠ ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ এখন থেকে সবগুলো ম্যাচই ওয়াকওভার পাবে। তবে এক টিমের খেলা খেলা হিসাবে কত দিন টিকে থাকবে তাই এখন প্রশ্ন। এক টিমের এ খেলা নতুন কোনো খেলার শুরু কি না সংশয় সেখানে।
বাংলাদেশের রাজনীতি থেকে কে আগে মাইনাস হবে – গণতন্ত্র না বিএনপি? এটাই কি শেষ মাইনাস না অদৃশ্য পরিকল্পনার অর্ধেক? বিগত দিনের নিরপেক্ষ ভোটের হিসাব অনুযায়ী আওয়ামী লীগের এখনও এদেশের কমবেশি ৪০ ভাগ ভোটারের সমর্থন রয়েছে। সে ক্ষেত্রে দেশের বৃহত্তম অংশই কিন্ত এখন গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে। দেশের কমপক্ষে ৬০ ভাগ মানুষকে তাদের রাজনৈতিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। তবে গণতন্ত্র মাইনাস না হলে বিএনপি মাইনাস হবে না। আবার গণতন্ত্র মাইনাস হলে বিএনপি একা মাইনাস হবে না।
জনগণকেন্দ্রিক বহুদলীয় রাজনীতি বন্ধের প্রক্রিয়া বড় কোনো খেলার অশুভ সূচনা মাত্র, শেষ দৃশ্য নয়। এ প্রক্রিয়া ইরাক, লিবিয়া কিংবা আফগানিস্থানের মত বাংলাদেশের রাজনীতি বাংলাদেশিদের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি করবে। কারণ একটি দেশের জনগণকে বিভক্ত ও দুর্বল করে শাসকশ্রেণিকে চূড়ান্তÍভাবে অজনপ্রিয় ও জনবিচ্ছিন্ন করার পরই সা¤্রাজ্যবাদিরা তাদের মিশন সফল করে। বিশ্বের কয়েকটি দেশের মালিকানা এখন আর সেসব দেশের জনগণের হাতে নেই। সর্বশেষ সিরিয়ার মালিকানা দখলে আমেরিকা-ফ্রান্সের পাশাপাশি রাশিয়াও চলে এসেছে। এদেশের হামিদ কারজাইরা কি সুদিনের অপেক্ষায়? নাকি ইতোমধ্যেইৃ.!











