,

বাংলাদেশের অংশ হচ্ছে আসাম!

news-image

আসামকে বাংলাদেশের অংশ বানাতে ষড়যন্ত্র হচ্ছে- ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর এমন অভিযোগের একদিন পর আসামের স্বাধীনতার সংগ্রামপন্থী বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম- উলফার সভাপতি অভিজিৎ আসাম বলেছেন,‘বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া ও আসামের জমি বাংলাদেশকে দেওয়ার মাধ্যমে আসামের চিহ্নই মুছে ফেলতে চায় রাজ্যের রাজনৈতিক দলগুলি।’


অভিজিতের অভিযোগ,আসামকে বাংলাদেশের অংশে পরিণত করার চক্রান্ত চলছে। তার বিরুদ্ধে লড়াইতে আসামবাসীর সমর্থন চান তিনি। শরণার্থীর নামে হিন্দু ও মুসলিমরা আসামে ঢুকছে। ‘মানবিকতা’র অজুহাত দেখিয়ে আসামের ভূমিপুত্রদের নিশ্চিহ্ন করে সেই বহিরাগতদের অধিকার দিতে চাইছে রাজনৈতিক দলগুলি।


১৯৯০ সালে আজকের দিনেই উলফাকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ঘোষণা করে ভারত সরকার। এই দিনটি ‘প্রতিবাদ দিবস’ হিসাবে পালন করে উলফা। প্রতিবাদ দিবসের বিবৃতিতে অভিজিত আসাম এ অভিযোগ করেন। আসামকে বাংলাদেশের অংশ বানাতে ষড়যন্ত্র হচ্ছে বলে শুক্রবার দাবি করেছিলেন ভারতের কেন্দ্রীয় ক্রীড়া ও যুব মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। তিনি বলেছেন,  কংগ্রেস এবং অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক পাটি-এআইইউডিএফ। গত সপ্তাহে ক্ষমতাসীন বিজেপির আসাম প্রদেশ শাখার প্রধান হয়েছেন সনোয়াল। আসামের নির্বাচন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদেও নিয়োগ দেয়া হয়েছে তাকে।


শুক্রবার ডিব্রুগড়ে বিজেপির এক সভায় সনোয়াল বলেন, ‘শুধু ক্ষমতা দখলের স্বার্থে কংগ্রেস এবং এআইইউডিএফ আসামকে বাংলাদেশের অংশে পরিণত করার জন্য নোংরা ষড়যন্ত্র শুরু করেছে।’ সর্বানন্দ দাবি করেন, বিজেপির ক্রমবর্ধমান জনপ্রিয়তায় কংগ্রেস উদ্বিগ্ন হয়ে পড়েছে। এজন্য কংগ্রেস বিজেপির বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন আসামে প্রচুর বাংলাদেশি অবৈধভাবে বাস করছে বলে দাবি করে আসছে বিজেপি। তাদেরকে আসাম থেকে বহিস্কারেরও দাবি করছে দলটি। আসামের আঞ্চলিক রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু।


এ ছাড়াও ভারতের অন্যতম প্রধান মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য আসাম। এ রাজ্যে ৪৫ মুসলিম রয়েছে। বর্তমান আসামের বিরোধী দল এআইইউডিএফ। দলটির প্রধান মাওলানা বদরুদ্দিন আজমল। যাকে আসামের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচনা করা হয়। আগামী বছর মাঝামাঝি সময়ে অনুষ্ঠিতব্য আসাম বিধানসভার নির্বাচন হবে। একারণেই বাংলাদেশ ইস্যুটি চর্চিত হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে