,

খালেদা জিয়া জঙ্গিবাদী আগুন সন্ত্রাসীর নেত্রী : ইনু

news-image

নিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার সঙ্গে মিটমাটের কোনো জায়গা নেই। তিনি পুড়িয়ে মানুষ মেরেছেন। গণতন্ত্রের মুখোশধারী খালেদা জিয়া সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, রাজনৈতিক কাঠমোল্লাদের নাশকতার জঞ্জালের স্তূপ তৈরি করেছেন। এখন এসব পরিষ্কার করতে হবে।

 


আজ শনিবার সন্ধ্যায় ফেনী সার্কিট হাউসে সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি খালেদা জিয়াকে জঙ্গিবাদী আগুন সন্ত্রাসী নেত্রী বলেও মন্তব্য করেন।

 


হাসানুল হক বলেন, আর সামরিক শাসন নয়, অসাংবিধানিক সরকার নয়। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি হবে মুক্তিযুদ্ধের পক্ষে। উন্নয়ন, শান্তি ও গণতন্ত্র অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো রাজনীতি থাকবে না। তিনি বলেন, আগামী ৫ জানুয়ারি মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের দুই বছর পূর্ণ হবে। ২০১৯ সালের আগে নির্বাচন হবে না। শেখ হাসিনার সরকার সব নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করবে। দেশের প্রত্যেক ঘরে বৈদ্যুতিক সংযোগ দেয়া হবে।

 


সভায় জাসদের কেন্দ্রীয় নেত্রী ও ফেনী-১ আসনের সাংসদ শিরিন আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামী লীগ নেতা আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে