,

পৌরসভা নির্বাচন : শেখ হাসিনার হাতেই আ.লীগে মনোনয়ন দেয়ার ক্ষমতা

news-image

নিউজ ডেস্ক : সারাদেশে ২৩৬টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের প্রার্থীদের মনোনয়ন দেবেন সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয় জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) একটি চিঠির অনুলিপি পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগের পৌরসভা নির্বাচনের সমন্বয় পরিষদের সদস্য রিয়াজুল করিম কাউসার।

 

শনিবার দুপুরে নির্বাচন কমিশনের কার্যালয়ে এই চিঠি পৌঁছে দেন তিনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে শামসুল আলম চিঠি গ্রহণ করেন।

পরে সাংবাদিকদের কাউসার বলেন, ‘সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না কেনো? এই বিষয়ে সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল রোববার নির্বাচন কমিশনের সাথে আলোচনা করতে আসবে।’

 

পরে নির্বাচন কমিশনের উপ-সচিব মোকলেছুর রহমান সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন বিধি অনুয়ায়ী দলের পক্ষ থেকে কারা প্রার্থী মনোনয়ন দেবেন তার তালিকা কমিশনে জমা দিতে ২৯ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। এ পর্যন্ত ৫টি রাজনৈতিক দল তাদের পত্রের অনুলিপি জমা দিয়েছে। দলগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসাদ), বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি।’

 

এদিকে স্থানীয় সরকারে প্রথমবারের মতো পৌর নির্বাচনে মেয়র পদে দলীয়ভাবে ভোট হচ্ছে। অবশ্য সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে আগের মতো নির্দলীয়ভাবে ভোট হবে। দলীয় মনোনয়নের বাইরে ১০০ ভোটারের সমর্থনসূচক তালিকা দিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হতে পারবে আগ্রহীরা। তবে সাবেক মেয়রদের স্বতন্ত্র মেয়র পদে নির্বাচনে অংশ নিতে সমর্থন তালিকা দেয়ার প্রয়োজন নেই।

 

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র যাছাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে ২৩৪ পৌরসভায় ভোট হবে। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ