,

রেকর্ড ভেঙে ৬৫ কোটি টাকার বিয়ে!

news-image

বিয়ের আগের সব রেকর্ড ভেঙে দিতে চলেছে ভারতের কেরল রাজ্যের এক শিল্পপতির মেয়ের বিয়ে। কেরলের কোলামের আসারাম মাঠে হতে চলা এই বিয়ের আসরে খরচ হবে প্রায় ৬৫ কোটি টাকা। বলিউডের বড় অভিনেতাও বিয়ের পিছনে এত টাকা খরচ করেন না।

কেরলের সবচেয়ে ধনী ব্যক্তি রবি পিল্লাইয়ের মেয়ের বিয়ে বলে কথা। কয়লা খনি থেকে শিক্ষা। দুবাই, সংযুক্ত আমিরাতে বড় বড় বিল্ডিং তৈরি করা। সবই হয় এই রবি পিল্লাইয়ের ২৬টি বড় কোম্পানির মাধ্যমে। তাঁর অধীনে কাজ করেন প্রায় ৮০ হাজার কর্মচারি।

অনাবাসী ভারতীয় এই শিল্পপতির মেয়ের 'সবচেয়ে বড় বিয়ে'র প্যান্ডেলে তৈরির দায়িত্বে আছেন বাহুবলী সিনেমার প্রোডাকশন ডিজাইনার। সাড়ে ৩ লক্ষ স্কোয়ার ফুট এই বিয়ে বাড়ির প্যান্ডেল সাজানো হয়েছে রাজস্থানের রাজপ্রাসাদের অনুকরণে। খরচ হচ্ছে ২০ কোটি টাকা। প্যান্ডেল তৈরি করেছেন ২০০ শিল্পী। নিমন্ত্রিত অতিথির সংখ্যা ৩০ হাজার। তাদের মধ্যে থাকবেন বিশ্বের সেরা ৪২ জন রাজনৈতিক নেতা, অভিনেতা, শিল্পপতিরা।

এদিকে, বিয়ে বাড়ির অনুষ্ঠানে পারফর্ম করবেন মালায়লাম সিনেমার বড় বড় অভিনেতা-অভিনেত্রীরা। বেশিরভাগ খাবারের পদই হবে বিদেশের। বিয়ে বাড়িতে থাকবে ১০ কোটি টাকার দানের ব্যবস্থা। বিয়েবাড়ির মধ্যে আমন্ত্রিতদের জন্য নিয়ে আসার জন্য থাকছে হেলিকপ্টারের ব্যবস্থা। নিরাপত্তার জন্য জন্য থাকছে নজিরবিহীন ব্যবস্থা।

 
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে