,

ওয়ার্কার্স পার্টিরও নির্বাচন পেছানোর দাবি

news-image

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিও পৌরসভা নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে। দলটি মনে করছে, নির্বাচনের তফসিলও আর কিছুদিন পিছিয়ে দেয়া দরকার। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে পাঠাবে তারা। 
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা শুক্রবার এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘দলীয়ভাবে ও দলীয় প্রতীকে প্রথমবারের মতো এই নির্বাচন হচ্ছে। ওয়ার্কার্স পার্টি এটিকে দৃঢ়ভাবে সমর্থন করে। এ ক্ষেত্রে দলগুলোকে প্রার্থী বাছাই ও মনোনয়নপত্র জমা দেয়ার জন্য সময়ের প্রয়োজন।’
 
বিবৃতিতে তারা দাবি করেন, নির্বাচন কমিশন নিজেও এ ব্যাপারে সঠিকভাবে প্রস্তুত নয়, সেটা তাদের আচরণে লক্ষণীয়। কমিশন এই নির্বাচন ও আচরণবিধি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সামান্যতম মতবিনিময়ও করেনি। কেবল তা-ই নয়, পৌরসভা নির্বাচন, আচরণবিধি এবং নির্বাচনসংক্রান্ত সামগ্রিক পরিস্থিতি নিয়ে কমিশনের বক্তব্যের মধ্যে অসংগতি লক্ষ্য করা যাচ্ছে। ওয়ার্কার্স পার্টির দুই শীর্ষ দুই নেতা বলেন, ওয়ার্কার্স পার্টি মনে করে, আইনি বাধ্যবাধকতার কথা বলে তাড়াহুড়োর মাধ্যমে এই নির্বাচন করা হলে দলীয়ভাবে নির্বাচন করার যে ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা ক্ষতিগ্রস্ত হবে। এ নিয়ে আরো বিভ্রান্তি তৈরি হবে। ওয়ার্কার্স পার্টি আশা করে, নির্বাচন কমিশন এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামত বিবেচনা করবে।
 
এদিকে বিএনপিও নির্বাচন ১৫ দিন পেছানোর দাবি জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে