,

আখাউড়ায় আসামি ছিনতাই ঘটনায় গ্রেফতার ৫

news-image

রাকিবুল হাসান নুর : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুলিশের কাছ থেকে মাদক মামলার ওয়ারেন্টের আসামি দেলুকে (৩৫) হাতকড়াসহ ছিনিয়ে নেয়ার ঘটনায় তার পাঁচ স্বজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, দেলুর বাবা মহরম আলী (৭০), তার দুই বোন মিনারা (২৩) ও রুনা (১৯), ভাবি সুমি আক্তার (২০) এবং তাদের বাড়ির ভাড়াটিয়া হালিমা (৪০)। এছাড়া এ ঘটনায় আখাউড়া থানায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলায় দায়ের করেছে।
আজ শুক্রবার বিকেলে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় একটি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়। তবে ছিনিয়ে নেওয়া আসামি দেলুকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত জানান, ছিনিয়ে নেওয়া আসামি দেলুকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে আখাউড়া উপজেলার আজমপুর কোড়াতলি এলাকা থেকে মাদক ব্যবসায়ী দেলুকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বজনরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নিয়ে যায়।আসামি দেলুর বিরুদ্ধে আখাউড়ায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ