,

নরসিংদীতে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত

news-image

নরসিংদীতে বালু ও রড-সিমেন্ট বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার ভোর ৬টার দিকে  দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সদর উপজেলার শীলমান্দী বাইশ কানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন, বালুবাহী ট্রাকের চালক শরীফ মিয়া ও রডবাহী ট্রাকের চালক ফরিদউদ্দিন। তারা ঘটনাস্থলেই নিহত হন। আহত রডবাহী ট্রাকের চালক জয়ন্তকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় ট্রাক দুটির সম্মুখভাগ ধুমড়ে মুচড়ে যায়। এ সময় মাহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে  যায়। দুর্ঘটনাকবলিত ট্রাক দুইটি সড়িয়ে নিলে প্রায় ২ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।


নরসিংদী সদর মডেল  থানার এস আই আহসানউল্লা জানান, ভোরে নরসিংদীর ইসলাম ট্রান্সপোর্টের একটি বালু বোঝাই ট্রাক নরসিংদী থেকে মাধবদী যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী শীলমান্দীর বাইশ কানি এলাকায় পৌঁছলে ঢাকার দিক থেকে ছেড়ে আসা রড-সিমেন্ট বোঝাই অপর ট্রাকের সঙ্গে  মুখোমুখি সংঘর্ষ হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে