,

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনতাই

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণাবড়িয়ার আখাউড়ায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার আজমপুর কৌড়াতলি এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেয়া আসামি দেলোয়ার হোসেন দেলু (৩৫) আখাউড়া উপজেলার আজমপুর কৌড়াতলি এলাকার মহরম আলীর ছেলে।
আখাউড়া থানা পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল আজমপুর কৌড়াতলি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে আটক করে। এসময় দেলোয়ার পুলিশের হাতকড়াসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দৌড়ে গিয়ে তাকে আবার আটক করে। এরপর দেলোয়ারকে থানায় নিয়ে আসতে চাইলে তার স্বজনরা পুলিশের কাছ থেকে তাকে হাতড়াসহ ছিনিয়ে নেয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনিয়ে নেয়া আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে