,

গণিতের বিস্ময় প্রতিভা ‘ক্যালকুলেটর গার্ল’

news-image

একশটি ভগ্নাংশের অঙ্ক নির্ভুলভাবে করতে তার সময় লাগে মাত্র ৯৬ সেকেন্ড। আর ১৭ মিনিটে কষে দেয় ১০০০টি অঙ্ক। প্রতিদিন গড়ে পাঁচ হাজার অঙ্ক না সমাধান করলে ভালোই লাগে না  মেয়েটির। কী ভাবছেন? কোনো বিখ্যাত গণিতবিদ কিংবা অঙ্কের মাস্টারের কথা বলছি?


ভুল ভাবছেন। হাফিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে অঙ্কের নেশায় পাগল এক মেয়ের গল্প।  ভারতের উত্তর প্রদেশের ‘ক্যালকুলেটর গার্ল’ নামে খ্যাত দিলপ্রীত কাউর নামের এই বিরলপ্রজ মেয়েটির বয়স মাত্র ১৪ বছর। অথচ এই বয়েসেই তার নাম উঠতে চলেছে  ‘লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে’। আর এ খবর  জানিয়েছে ‘রেকর্ড বুক’ কর্তৃপক্ষ স্বয়ং।


কানপুরের বাসিন্দা দিলপ্রীত ছোট থেকেই অঙ্কের পোকা । মাত্র দুই বছর বয়স থেকে মুখে মুখে অঙ্কের উত্তর দিত সে । এখন অঙ্কই ধ্যান-জ্ঞান এবং নেশা এই অষ্টম শ্রেণীর ছাত্রীর ।


হাফিংটন পোস্ট জানিয়েছে, দিলপ্রীতের বাবা-মা দুজনেই শিক্ষক। তাঁরা ছোট থেকে মেয়ের অঙ্কের নেশা দেখে অ্যাবাকাস দিয়ে মেয়েকে অঙ্ক শেখান। তবে মেয়ে যে রেকর্ডবইয়ে জায়গা পাবে‚ সেটা অবশ্য দুজনে ভাবতেও পারেননি। মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত মা জানাচ্ছেন‚ এখানেই শেষ নয়। দিলপ্রীত এবার নতুন রেকর্ড তৈরির লক্ষ্যে দৃঢ়প্রতিজ্ঞ।


আপাতত ওয়ার্ল্ড মেন্টাল ম্যাথেমেটিক্স কম্পিটিশনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত এই বিস্ময় প্রতিভা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ৫ ডিসেম্বর। সেখানে নিজের গণিত প্রতিভার স্ফুরণ দেখাতে চায় দিলপ্রীত। আর পরিবারের পাশাপশি স্কুলের শিক্ষকরাও গর্বিত এই বিস্ময়বালিকার রেকর্ড গড়া সাফল্য নিয়ে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে