বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় হবে সৌদি-বাংলাদেশের যৌথ সার কারখানা

news-image

বাংলাদেশ এবং সৌদি আরব যৌথ উদ্যোগে ঢাকায় একটি সার কারখানা স্থাপন করতে যাচ্ছে বলে আরব নিউজকে জানিয়েছেন সৌদি সফররত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মুহিত জানান, ঢাকায় একটি সার কারখানা স্থাপনের ব্যাপারে সৌদি অর্থমন্ত্রী ইব্রাহিম আল আসাফ তার প্রস্তাব গ্রহণ করেছেন। সে এ বিষয়ে সব কাজ শেষ করে প্রয়োজনীয় অনুমোদনের জন্য সৌদি আরবে পাঠানো হবে।
মন্ত্রী আরো বলেন, বেসরকারি উদ্যোগের প্রস্তাবিত এ প্রকল্পটি থেকে ৭ লাখ ৫০ হাজার টন ডায়ামোনিয়াম ফসফেট  উৎপাদন করা হবে, যা দুই দেশের কাজেই ব্যবহার করা হবে।
দুই দেশের অর্থমন্ত্রীর মধ্যে এ আলোচনার সময় তারা উভয় দেশের বিনিয়োগ ও বাণিজ্য সুবিধা, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ বিষয়ে কথা বলেন।

গত সপ্তাহে ১১ তম যৌথ কমিশনে সৌদি প্রতিনিধি দলের সক্রিয় অংশগ্রহণের জন্য তাদেরকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী।
মুহিত জানান, যৌথ কমিশন বাংলাদেশ থেকে সৌদি আরবে চিকিৎসক, নার্স এবং দক্ষ কর্মী প্রেরণের আহবান জানিয়েছে। সৌদি আরব প্রশিক্ষণের উদ্দেশ্যে বাংলাদেশে প্রশিক্ষক পাঠাবে বলেও তিনি জানান।
তিনি বলেন, বর্তমানে সৌদিতে প্রায় ১৫ লাখ বাংলাদেশি আছে এবং তাদের বেশির ভাগই সময়মতো মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) গ্রহণ করেছে।
 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে