,

‘সরকারের ক্ষমতা লিপ্সার কারণে দেশ-জাতি এখন গভীর সংকটে’

news-image

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশে গণতন্ত্র আবার গভীর খাদের কিনারে গিয়ে একদলীয় কর্তৃত্ববাদী শাসনের কবলে পড়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের পর গণতন্ত্র এখন মৃতপ্রায়।  বৃহস্পতিবার স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ চিকিৎসক শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। 
খালেদা জিয়া বলেন,  স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ১৯৯০ সালের ২৭ নভেম্বর তৎকালীন স্বৈরাচার এরশাদ সরকারের লেলিয়ে দেওয়া পেটোয়াবাহিনীর গুলিতে শহীদ হন শামসুল আলম খান মিলন। স্বৈরাচারী শাসনের শৃঙ্খল ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার সর্বোচ্চ ত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সব কর্তৃত্ববাদী,  স্বৈরাচারী গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তিনি  প্রেরণার উৎস।
 
বিএনপির চেয়ারপারসন বলেন, বহুদলীয় গণতন্ত্রের  চেতনা আজ ভূলুণ্ঠিত, স্বাধীনতাযুদ্ধের  চেতনাও আজ বিপর্যস্ত। ভোটারবিহীন বর্তমান ক্ষমতাসীন সরকারের ক্ষমতায় থাকার লিপ্সা দেশ-জাতিকে গভীর সংকটে ফেলেছে। এই রাজনৈতিক সংকটে জনগণের ক্ষমতায়নকে এগিয়ে  নেওয়ার লক্ষ্যে দেশে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই।  তিনি আরো বলেন, রাজনৈতিক সংকটে জনগণের ক্ষমতায়নকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই। ডা. মিলনের আত্মত্যাগকে সার্থক করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।  ফোকাস বাংলা

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ