,

বিডিআর বিদ্রোহ : তিন বিচারককে বিশেষ নিরাপত্তার নির্দেশ

news-image

উচ্চ আদালতে বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের হত্যা মামলার বিচারের দায়িত্বে থাকা তিন বিচারক তাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। হাইকোর্টে পিলখানা হত্যা মামলার ১৩৯তম দিনের শুনানিতে এ আদেশ দেওয়া হলো।
বেঞ্চের অন্য সদস্যরা হলেনÑ বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।
আদেশের অনুলিপি পাওয়ার সাত দিনের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশ মহাপরিদর্শক ও ঢাকার পুলিশ কমিশনারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।


আদেশর পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেনারেল কেএম জাহিদ সারওয়ার কাজল বলেন, ‘আসামির সংখ্যার দিক দিয়ে দেশের ইতিহাসে এটাই সবচেয়ে বড় মামলা হওয়ায় এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বিচারকদের নিরাপত্তা বাড়ানোর এ নির্দেশ দেওয়া হয়েছে।’ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার কাজল। তাদের সঙ্গে আছেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ ও মো. আসাদুজ্জামান।


আসামিপক্ষে রয়েছেন- আইনজীবী এসএম শাহজাহান, আমিনুল ইসলাম ও শামীম সরদার। বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের ওই বেঞ্চে বিডিআর বিদ্রোহে পিলখানায় হত্যা মামলার সব ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রাষ্টপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। ২০০৯ সালে তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় দায়ের হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জনকে মৃত্যুদ- (বিশ্বে প্রথম), ১৬১ জনকে যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয় জজ আদালত।
রায়ের পর ডেথ রেফারেন্স (মৃত্যুদ- অনুমোদন) হাইকোর্টে আসে। দ-াদেশের বিরুদ্ধে আপিল ও জেল আপিল করে আসামিপক্ষ। এ ছাড়া ৬৯ জনকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।


জাহিদ সারওয়ার জানান, রাষ্ট্রপক্ষ এ পর্যন্ত ১৩২ জনের ডেথ রেফারেন্সের সমর্থনে যুক্তি উপস্থাপন করেছে। এই যুক্তি উপস্থাপন বৃহস্পতিবার শেষ হতে পারে। সূত্র : আরটিএনএন

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর