,

হোসেনি দালানে হামলায় “জড়িত” শাহাদাত বন্দুকযুদ্ধে নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুসসালাম থানার দ্বীপনগর বালুর মাঠ এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শাহদাত আলী বানী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। তিনি পুরান ঢাকার হোসেনি দালানের বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত বলে জানা গেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

 

দারুসসালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গৌতম ঢাকাটাইমসকে বলেন, গতকাল রাত সাড়ে ১১ টার সময় শাহাদাতকে ধরতে গেলে তার বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষে করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে শাহদাত গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত একটার সময় মৃত ঘোষণা করেন।

 

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর