বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোসনি দালানে হামলা : অন্যতম আসামি আলবানী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

news-image

ঢাকা : বহুল আলোচিত হোসনি দালানে গভীর রাতে বোমা হামলা মামলার অন্যতম সন্দেহভাজন আসামি আলবানী ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে দারুস সালাম থানাধীন দ্বিপনগর এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন তিনি।

দারুস সালাম থানার উপ পরিদর্শক (এসআই) গৌতম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই মামলার অন্যতম আসামি ছিলেন আলবানী। বুধবার ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ডিবি পুরিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন আলবানী। পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, মহররমের রাতে পুরান ঢাকায় শিয়া ধর্মাবলম্বীদের প্রধান মসজিদ ও ইমামবাড়া হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে গভীর রাতে বোমা হামলা হয়। এতে এক কিশোর নিহত এবং অর্ধশতাধিক আহত হয়। বাংলাদেশে শিয়াদের ওপর এটাই প্রথম হামলা।
 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা