শর্ত সাপেক্ষে বিএনপি নির্বাচনে যেতে চায়
বাংলাদেশে আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা এ বিষয়ে সিন্ধান্ত নিতে গত রাতে দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠক করেছে বিএনপি। বাংলাদেশের ২৩৪ টি পৌরসভায় আগামী ৩০ শে ডিসেম্বর একসাথে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করছে নির্বাচন কমিশন। আর এই নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩ রা ডিসেম্বর । বিএনপি এরিই মধ্যে অভিযোগ করেছে তাদের বহু সম্ভ্যাব্য প্রার্থীকে গত কয়েক সপ্তাহে গ্রেফতার করা হয়েছে। পৌরসভা নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বিএনপি কি সিন্ধান্ত নিয়েছে?
এসব বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, পৌরসভা নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে, সেখানে পক্ষে, বিপক্ষে মতামত উঠেছে। তবে নির্বাচনে যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোন সিন্ধান্ত স্পষ্ট হয় নাই। তবে আমরা কোন বিষয়ে বিনা চ্যালেঞ্জ যেতে দেব না। দলের নেতারা তাদের মতামত তুলে ধরেছেন। দেশে যেভাবে নির্বাচন হয়েছে যেমন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন এবং স্থানীয় সংস্থার যে সমস্ত নির্বাচন হয়েছে সে নির্বাচন বর্তমান নির্বাচন কমিশন খুবভালভাবে করাতে পারেনি। নির্বাচন কমিশন সরকারি দলের আজ্ঞাবহ হিসাবে কাজ করেছেন এ বিষয়টার খুব স্পষ্ট ছিল। এসব বিষয়গুলো পার্টির নেতৃবৃন্দ সভায় পর্যবেক্ষণ হিসাবে তুলে ধরেছেন। একইসাথে এই মতামত উঠে এসেছে বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে স্থানীয় নির্বাচনে সবসময় অবাদ, নিরপেক্ষ পরিবেশ থাকলে সে সির্বাচনে পার্টি অংশ নিতে চায়। এ ব্যাপারে আমাদের পার্টি নির্বাচন কমিশনকে একটি চিঠি দিবে। ৩০শে ডিসেম্বর যে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার দুই দিন পরেই বাংলাদেশে ৫০ লাখ তরুণ ভোটার নতুন করে ভোটার লিষ্টে যোগ হবেন। এর দুই দিন আগে নির্বাচনটি অনুষ্ঠিত হলে দেশের ৫০ লাখ নতুন প্রজন্মের ভোটাররা ভোট দিতে পারবে না। এই ব্যাপারে আমাদের দলের কিছু পর্যবেক্ষণ আছে সেগুলো নিয়ে নির্বাচন কমমিশনকে একটি চিঠি দেওয়ার সিন্ধান্ত নিয়েছি।
আপনাদেরতো নির্বাচন কমিশনের ওপরে কোন আস্থা নেই তারপরেও কেন বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছে এ প্রসঙ্গে আসাদুজ্জামান রিপন বলেন, স্থানীয় সরকার নির্বাচন সবসময়ই দলীয় সরকারের অধীনেই হয়ে থাকে। নির্বাচন কমিশন এই দলীয় সরকারের অধীনেই কাজ করে থাকে। আমরা নির্বাচন কমিশনের কাছে এই জিনিসটি জানাতে চাই তারা বিগত কাজগুলো যথাযথভাবে করতে পারে নাই, তারা ভোটারদের আস্থা রাখতে পারেনি এবং জনগণের ভোট দেয়ার যে অধিকারটুকু সে অধিকারটুকু তারা রক্ষা করতে পারেনি। এবারে আমরা যদি নির্বাচনে যাই আমরা নির্বাচন কমিশনকে সে কথাটাই স্মরণ করিয়ে দিতে চাই যে শর্ত সাপেক্ষে নির্বাচনে গেলেও যেতে পারি। কিন্তু তার আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।
নির্বাচনের কাছে যে চিঠি দিবেন তাতে কোন বিষয়গুরো উল্লেখ থাকবে এর উত্তরে আসাদুজ্জামান রিপন বলেন, আমাদের সম্ভাব্য অনেক প্রার্থী এখন পর্যন্ত জেলে আছেন। একদিক থেকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হল বা দলীয় প্রতীকে যে নির্বাচন হবে এ সিন্ধান্ত নেওয়ার পর থেকে সারা দেশে যে সম্স্ত আসনগুলোতে পৌর নির্বাচন হওয়ার কথা সে সমস্ত জায়গা থেকে আমাদের সম্ভ্যাব্য প্রার্থীদের ব্যাপক হারে গ্রেফতার করছে। যারা নির্বাচনে প্রচারণার কাজে অংশ নিবেন, যারা নির্বাচনে পোলিং এজেন্ট থাকবেন এই ধরনের প্রচুর কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আলোচনায় এই বিষয়গুলো নেতৃবৃন্দ পর্যবেক্ষণে রেখেছেন।
যদি সিন্ধান্ত আসে বিএনপি পৌর নির্বাচনে অংশ নেবেনা, তাহলে তৃণমুল পর্যায়ে এর কোন প্রভাব পরবে কিনা এর উত্তরে আসাদুজ্জামান রিপন বলেন, আমাদের দল অত্যন্ত গণতান্ত্রিভাবে পরিচালনা করে থাকি। দলের চেয়ারপার্সন তার সভাপতিত্বে যে মিটিং হল সেখানে সমস্ত নেতাদের কাছ থেকে তাদের মতামত জানতে চেয়েছেন। জেলা পর্যায়ে নেতৃবৃন্দ ইতিমধ্যে ফ্যাক্স করে তাদের মতামত জানিয়ে দিয়েছেন। জেলা বা উপজেলা পর্যায়ের বেশিরভাগ নেতৃবৃন্দ যদি নির্বাচনের পক্ষে মতামত দেন তাহলে তাদের আকাঙ্খা পূরণ করা হবে।
কবে নাগাদ নির্বাচনে যাবার সিন্ধান্ত আসতে পারে এ প্রসঙ্গে আসাদুজ্জামান রিপন বলেন, নির্বাচনে মনোনয়ন দাখিলের আগেই সিন্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে দলের চেয়ারপর্সনকে একক ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি দুই এক দিনের মধ্যে সিন্ধান্ত দিবেন বলে আশা করছি।











