মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ট্যাচু অব লিবার্টি ছিলো মূলত একজন মুসলিম নারীর অবয়ব

news-image

 যুক্তরাষ্ট্রে অবস্থিত বিশ্বখ্যাত স্ট্যাচু অব লিবার্টি বা স্বাধীনতার মূর্তি মূলত একজন মুসলিম নারীর অবয়বে নকশা করা হয়। স্মিথসোনিয়ান ইন্সটিটিউশনের সাময়িকীতে এ তথ্য জানানো হয়েছে। সরকার পরিচালিত ওই প্রতিষ্ঠানের স্মার্ট নিউজ নামের ব্লগে প্রকাশিত এক নিবন্ধে দাবি করা হয়েছে যে, মূর্তিটির নকশাকারীদের একজন মিসরের সৌধগুলো থেকে অনুপ্রেরণা লাভ করেন এবং তিনি মূলত সুয়েজ খালের ওপর পর্দানশীন একজন কৃষাণীর মূর্তি নির্মাণ করতে চেয়েছিলেন।


নিবন্ধে ইতিহাসবিদ ব্যারি মোরেনোর উদ্ধৃতি দেয়া হয়েছে। স্বাধীনতার মূর্তির ওপর বেশ কয়েকটি বইয়ের লেখক ব্যারি মোরেনোর ইসলামী বংশপরিচয় সম্পর্কে গত সপ্তাহে রিপোর্ট প্রকাশ করেছে ডেইলি বিস্ট। স্ট্যাচু অব লিবার্টি নামের বইতে মোরেনো লিখেছেন, একজন কৃষাণী নারীর পর্দাঢাকা চেহারার আদল নিয়ে মূর্তিটির উচ্চতা হবার কথা ছিলো ৮৬ ফুট এবং এর পায়ের নিচের বেদীটির উচ্চতা হবার কথা ছিলো ৪৮ ফুট।
পরে রোমান মূর্তির ধাচে স্ট্যাচু অব লিবার্টির নকশা পরিবর্তন করা হয় যা এখন নিউইয়র্কের বন্দরে আলোকবর্তিক প্রজ্জ্বলন করছে। দ্য হিল

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী