,

জাইকার অর্থায়নে তিন সেতু নির্মাণের চুক্তি সই

news-image

জাপানের ঋণদানকারী সংস্থা জাইকার অর্থায়নে দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও গোমতি সেতু নির্মাণ প্রকল্পের চুক্তি সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে হোটেল রেডিসনে জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান ওএসজেআই, জেএফই  ও আইএইচআই এবং বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদফতরের মধ্যে এ চুক্তি সই হয়। চুক্তি সম্পাদন অনুষ্ঠানে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি ছিলেন।


তিনি বলেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই জাপান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশে প্রধান প্রধান অবকাঠামোগুলোয় জাপান সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে আসছে। ওবায়দুল কাদের বলেন, যে তিনটি সেতু প্রকল্পের চুক্তি আজ সম্পাদিত হল, তা বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রামের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে এই তিন সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, নির্মাণ কাজের সময়সীমা ধরা হয়েছিল ২০২৪ সাল পর্যন্ত। কিন্তু বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে জাইকা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজের সময়সীমা পাঁচ বছর কমিয়ে ২০১৯ সাল পর্যন্ত নির্ধারণ করেছে।


অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত মি. শিরো সাদোশিমা, জাইকা বাংলাদেশে নিযুক্ত প্রধান প্রতিনিধি মিকিও হাতাইদা, নারায়গঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান, মন্ত্রণালয়ের সচিব এম এ সিদ্দিক, সড়ক ও সেতু বিভাগের প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবালসহ মন্ত্রণালয় ও জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে