,

প্রথম বাংলাদেশী হিসেবে ওয়াসফিয়ার ‘সেভেন সামিট’ জয়

news-image

বাংলাদেশের একজন পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন ইন্দোনেশিয়ার কার্সটেনস পিরামিড পর্বত শৃঙ্গ জয়ের মাধ্যমে বিশ্বের সাতটি অঞ্চলের সর্বোচ্চ সাতটি শৃঙ্গ জয়ের অভিযান পূর্ণ করেছেন বলে মিস নাজরিনের ফেসবুক পেজের এক বার্তায় জানানো হয়েছে। ইন্দোনেশিয়ার মাউন্ট কার্সটেনস নামের পর্বতের শৃঙ্গটি পুঞ্জাক জায়া নামেও পরিচিত, যার উচ্চতা ৪৮৮৪ মিটার।


বাংলাদেশ অন সেভেন সামিট ফাউন্ডেশনের মুখপাত্র করভি রাকসান্ড ফেসবুক বার্তায় জানান, স্যাটেলাইট ফোনে ওয়াসফিয়া জানিয়েছেন, “বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর উদযাপনের জন্য আমরা এই ক্যাম্পেইন শুরু করি যা ‘৭১ এর চেতনাকে আরও পরিপূর্ণ করার একটি প্রয়াস এবং তাদের জন্য উৎসর্গ করছি যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। নিজ ভূমিতে ফেরার জন্য আমি উদগ্রীব হয়ে আছি।”


এই প্রথম কোন বাংলাদেশী নারী ওসেনিয়ার সব্বোর্চ্চ এই পর্বতে উঠলেন বলেও মি.রাকসান্ড জানান। প্রথম বাংলাদেশী হিসেবে ‘বাংলাদেশ অন সেভেন সামিট’নামে একটি অভিযান চালাচ্ছিলেন মিস নাজরীন। চার বছর আগে তিনি তার এই কর্মসূচি শুরু করেন।-বিবিসি। এই অভিযানের প্রাক্কালে ওয়াসফিয়া আলাপ করেছেন বিবিসির মাসুদ খানের সাথে, বলছিলেন আকোনখাগুয়ার গুরুত্বের কথা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর