বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ‘আইএস’ সমন্বয়কের বিচার শুরু

news-image

ঢাকায় ‘আইএসে’র সমন্বয়ক সাখাওয়াতুল কবিরসহ সংগঠনের ৪ সদ্যসের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. রুহুল আমিন এ অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের শুনানির সময় সাখাওয়াতুল কবির ছাড়া বাকি তিন আসামির পক্ষে ফৌজদারি কার্যবিধির ২৬৫(সি) ধারা অনুযায়ী মামলার দায় থেকে তাদের অব্যাহতির আবেদন করা হয়।is_flag-1-400x225

আবেদনের ওপর শুনানি শেষে বিচারক তাদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে আগামী ২৫শে ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। চলতি বছরের গত ১৫ই মে মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক এ কে এম কামরুল আহসান ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 


অভিযোগ গঠনের শুনানি সময় সাখাওয়াতুল কবিরসহ চারজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পুলিশের দেয়া অভিযোগপত্রে সাখাওয়াতকে বাংলাদেশে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সমন্বয়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। 


গত ১৮ই জানুয়ারি যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনের ৬(১) (ক) ৭, ৮, ৯, ১১ ও ১৩ ধারায় মামলাটি করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মো. নজরুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়, গত ১৮ই জানুয়ারি যাত্রাবাড়ী থানার খানবাড়ী চৌরাস্তায় মৃত মো. খানের বাড়িতে জেএমবির আঞ্চলিক সমন্বয়ক সাখাওয়াতুল আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আইএসের দিকনির্দেশনা অনুযায়ী সদস্য সংগ্রহের জন্য গোপনে বৈঠক করছিলেন। ওই বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে আইএস-সম্পর্কিত জিহাদি প্রচারপত্র, তার ল্যাপটপে আইএস-সংক্রান্ত প্রচুর ভিডিও জব্দ করা হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা