,

হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

news-image

হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অলোক সেনকে সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মক জখম করেছে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শহরের চরকমলাপুর এলাকায় বিকালে নিজবাড়ির সামনে এই ঘটনা ঘটে। 


আহত অলোক সেনের স্ত্রী শিখা সেন জানান, বিকালে তারা তাদের চরকমলাপুর বাসা থেকে বের হওয়া মাত্রই মুখোশধারী দুই যুবক হঠাৎ করে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। তারা চাপাতি দিয়ে অলোক সেনকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। শিখা সেন বলেন, এ সময় আমি বাধা দিতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি আমার স্বামীকে বাঁচাতে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডা, গণপতি বিশ্বাস শুভা জানান, অলোক সাহার দুই হাতের রগ কেটে গেছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা বেশি ভালো না থাকায় আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। 
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সাংবাদিকদের জানান, তার দুই হাতে ও শরীরের বিভিন্ন স্থানে চার/পাঁচটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার জ্ঞান ফেরার পর তার সাথে কথা বলে হামলাকারীদের সম্পর্কে জানতে পারবো। তিনি বলেন, পুলিশ ইতিমধ্যে শহরের বিভিন্ন স্থানে হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ