বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৃণমূল বিএনপি নেতারা পৌর নির্বাচনে অংশ নিতে চান

news-image

বাংলাদেশে দু’শোরও বেশী পৌরসভায় নির্বাচনের জন্যে দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। তবে বিগত সংসদ নির্বাচন বর্জনকারী প্রধান বিরোধীদল বিএনপি এই স্থানীয় নির্বাচনে অংশ নেবে কিনা তা এখনো জানা যায় নি, কিন্তু বিভিন্ন নেতার বক্তব্যে স্পষ্ট যে দলটির স্থানীয় নেতারা নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক।


কমিশনের উর্ধতন কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৩০শে ডিসেম্বর ২৩৪টি পৌরসভায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার আইন দু’দফায় সংশোধনের পর এই প্রথমবারের মতো মেয়র পদে প্রার্থীরা তাদের রাজনৈতিক দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন।


নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলছেন, সংসদ নির্বাচনের মতোই রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন। তবে কাউন্সিলর পদগুলোতে নির্দলীয়ভাবেই ভোট হবে। বিগত সংসদ নির্বাচন বর্জনকারী প্রধান বিরোধী দল বিএনপি এই স্থানীয় নির্বাচনে অংশ নেবে কিনা তা এখনো স্পষ্ট নয়।
দলটির নেতারা এর আগে বলেছিলেন যে এ ব্যাপারে তারা দলীয় ফোরামে আলোচনা করবেন। তবে দলটি যে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক তা বিভিন্ন নেতার বক্তব্যে স্পষ্ট।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব) হান্নান শাহ বলছেন, আগেকার নির্বাচনগুলোর অভিজ্ঞতা সত্বেও আমাদের স্থানীয় পর্যায়ের নেতারা মনে করেন যেহেতু এটা স্থানীয় নির্বাচন, তাই এ নির্বাচনে অংশ নেয়া উচিত।
বিএনপির অভিযোগ, স্থানীয় পর্যায়ে এ নির্বাচনে যারা তাদের সম্ভাব্য প্রার্থী হতে পারেন তাদের অনেকেই এখন বিভিন্ন মামলার কারণে পলাতক বা গ্রেফতার হচ্ছেন। সরকার অবশ্য বলছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে।


হান্নান শাহ বলছেন, বিএনপির প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে চাইলেও সবার জন্য সমান সুযোগ অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা – তা নির্বাচন কমিশনকে খতিয়ে দেখতে হবে।
নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ অবশ্য বলছেন, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেফতারের বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ নির্বাচন কমিশনের নেই।


“যারা নির্বাচনে অংশ নেবে, তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই নির্বাচন কমিশনের দায়িত্ব।’’ বলেন তিনি। গত বছরের ৫ই জানুয়ারীর নির্বাচনের পর অনুষ্ঠিত সিলেট, রাজশাহী, বরিশাল ও খুলনা সিটি নির্বাচনে চারটিতেই বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন। তবে ঢাকা ও চট্টগ্রামের সিটি নির্বাচনগুলোয় বিএনপি সমর্থিত প্রার্থীরা শেষ মুহুর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা