বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে ২৩৪টি পৌরসভায় নির্বাচন হচ্ছে

news-image

দেশের ২৩৪টি পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

যেসব পৌরসভায় নির্বাচন হবে…

রংপুর বিভাগ: বিভাগের ২০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো হলো—পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও, রাণীশংকৈল ও পীরগঞ্জ, দিনাজপুর জেলার ফুলবাড়ী, দিনাজপুর, বীরগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর, নীলফামারী জেলার সৈয়দপুর ও জলঢাকা, লালমনিরহাট জেলার পাটগ্রাম ও লালমনিরহাট, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রামের উলিপুর, নাগেশ্বরী ও কুড়িগ্রাম, গাইবান্ধার সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা। 



রাজশাহী বিভাগ: বিভাগের ৪৯টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো হলো—জয়পুরহাটের আক্কেলপুর, কালাই ও জয়পুরহাট, বগুড়ার শেরপুর, সারিয়াকান্দি, গাবতলী, সান্তাহার, কাহালু, ধুনট, নন্দীগ্রাম, শিবগঞ্জ ও বগুড়া, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাচোল ও শিবগঞ্জ, নওগাঁর নজিপুর ও নওগাঁ, রাজশাহীর কাঁকনহাট, আড়ানী, মুন্ডুমালা, কেশরহাট, গোদাগাড়ী, তাহেরপুর, ভবানীগঞ্জ, তানোর, কাটাখালী, চারঘাট, দুর্গাপুর ও পুঠিয়া, নাটোরের নলডাঙ্গা, গোপালপুর, গুরুদাসপুর, সিংড়া, বড়াইগ্রাম ও নাটোর, সিরাজগঞ্জের শাহজাদপুর, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, রায়গঞ্জ, বেলকুচি ও কাজিপুর, পাবনার চাটমোহর, সাঁথিয়া, সুজানগর, ফরিদপুর, ভাঙ্গুড়া, পাবনা ও ঈশ্বরদী।

খুলনা বিভাগ: বিভাগের ৩০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো হলো—মেহেরপুর জেলার গাংনী, কুষ্টিয়া জেলার মিরপুর, কুষ্টিয়া সদর, ভেড়ামারা, কুমারখালী ও খোকসা, চুয়াডাঙ্গা জেলার জীবননগর, দর্শনা, চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর, মহেশপুর, হরিণাকুণ্ডু ও শৈলকুপা, যশোর জেলার নওয়াপাড়া, মনিরামপুর, বাঘারপাড়া, কেশবপুর, যশোর ও চৌগাছা, মাগুরা, নড়াইল জেলার নড়াইল ও কালিয়া, বাগেরহাট জেলার মংলা, বাগেরহাট ও মোড়েলগঞ্জ, খুলনার চালনা ও পাইকগাছা, সাতক্ষীরা জেলার কলারোয়া ও সাতক্ষীরা।



বরিশাল বিভাগ: বিভাগের ১৭টি পৌরসভায় নির্বাচন হবে। এগুলো হলো—বরগুনার বেতাগী, বরগুনা ও পাথরঘাটা, পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটা, ভোলার বোরহানউদ্দিন, ভোলা ও দৌলতখান, বরিশালের মুলাদী, গৌরনদী, বানারীপাড়া, বাকেরগঞ্জ, উজিরপুর ও মেহেন্দিগঞ্জ, ঝালকাঠির নলছিটি, পিরোজপুরের স্বরূপকাঠি ও পিরোজপুর।

ঢাকা বিভাগ: বিভাগের ৬৫টি পৌরসভায় নির্বাচন হবে। এগুলো হলো—টাঙ্গাইলের ধনবাড়ী, মধুপুর, টাঙ্গাইল, মির্জাপুর, ভুয়াপুর, সখীপুর, গোপালপুর ও কালীহাতি, জামালপুরের সরিষাবাড়ী, মেলান্দহ, জামালপুর, ইসলামপুর, মাদারগঞ্জ ও দেওয়ানগঞ্জ, শেরপুরের নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও শেরপুর, ময়মনসিংহের মুক্তাগাছা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ত্রিশাল, ভালুকা, গফরগাঁও, নান্দাইল, ফুলপুর ও ফুলবাড়িয়া, নেত্রকোনার মোহনগঞ্জ, মদন, কেন্দুয়া, দুর্গাপুর ও নেত্রকোনা, কিশোরগঞ্জের কুলিয়ারচর, কিশোরগঞ্জ, হোসেনপুর, কটিয়াদী, বাজিতপুর, ভৈরব ও করিমগঞ্জ, মানিকগঞ্জের সিঙ্গাইর ও মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও মীরকাদিম, ঢাকার ধামরাই ও সাভার, নরসিংদীর মনোহরদী, নরসিংদী ও মাধবদী, নারায়ণগঞ্জের তারাবো ও সোনারগাঁও, রাজবাড়ীর পাংশা, গোয়ালন্দ ও রাজবাড়ী, ফরিদপুরের নগরকান্দা ও বোয়ালমারী, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ, মাদারীপুরের কালকিনি, শিবচর ও মাদারীপুর, শরীয়তপুরের নড়িয়া, ডামুড্যা, ভেদরগঞ্জ, জাজিরা ও শরীয়তপুর।

সিলেট বিভাগ: সিলেটের ১৬টি পৌরসভায় নির্বাচন হবে। এগুলো হলো—সুনামগঞ্জের জগন্নাথপুর, সুনামগঞ্জ, দিরাই ও ছাতক, সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট ও গোলাপগঞ্জ, মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ, বড়লেখা ও মৌলভীবাজার, হবিগঞ্জের নবীগঞ্জ, হবিগঞ্জ, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর।

চট্টগ্রাম বিভাগ: বিভাগের ৩৭টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো হলো—ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কুমিল্লার চান্দিনা, লাকসাম, দাউদকান্দি, চৌদ্দগ্রাম, হোমনা ও বরুড়া, চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, ছেংগারচর, মতলব ও কচুয়া, ফেনীর দাগনভূঞা, পরশুরাম ও ফেনী, নোয়াখালীর বসুরহাট, হাতিয়া, চাটখিল ও চৌমুহনী, লক্ষ্মীপুরের রায়পুর, রামগতি ও রায়গঞ্জ, চট্টগ্রামের সন্দীপ, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া, মীরসরাই, পটিয়া, রাউজান, বারইয়ারহাট, রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ড, খাগড়াছড়ির মাটিরাঙা ও খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানের লামা ও বান্দরবান।