আমরা ১১ হাজার ৭৫২ জন যুদ্ধাপরাধীর বিচার চাই
প্রশ্ন : দ্বিখণ্ডিত রাজনীতি, অখণ্ড বাংলাদেশ। দেশের এই রাজনৈতিক বিভাজন কী সন্ত্রাস দমনে প্রতিবন্ধক?
লে.জে. (অব.) এম হারুন-অর রশিদ: এখনকার সন্ত্রাস কোনো রাজনৈতিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমান সন্ত্রাস হলো, আন্তর্জাতিক সন্ত্রাস। বিশ্বের প্রায় প্রতিটি দেশ সন্ত্রাসে আক্রান্ত। কেউ বড়ভাবে, কেউ ছোটভাবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো, দেশে যে রাজনৈতিক বিভাজন, এই বিভাজনের মধ্যে একটি গ্র“প রয়েছে, তাদেরকে আমি ধর্মান্ধ বলব। তারা ধর্মকে নিয়ে রাজনীতি করে। বিশেষ করে জামায়াতে ইসলামী। তাদের উগ্র সংগঠনগুলো জোর করে ধর্মকে অন্যের ওপর চাপিয়ে দিতে চায়। ধর্মকে রাজনীতির মধ্যে এনে রাজনীতিকীকরণ করে ফেলেছে। ধর্মকে রাজনীতিকরণ করার কারণে রাজনীতিতে ধর্মের ব্যবহার অনেক বেড়ে গেছে। বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয়। শুধু মুসলমানদের কথা বলছি না, ভারতে হিন্দুদের চেয়ে বাংলাদেশের হিন্দুরা অনেক বেশি ধর্ম অনুরাগী। বৌদ্ধ, খ্রিস্টানরাও তাই। দেশের সকল মানুষ ধর্মের প্রতি অনুরক্ত, শ্রদ্ধাশীল। তার মানে এই নয় যে, আমরা ধর্মান্ধ হবো।
প্রশ্ন : জঙ্গিবাদ-মৌলবাদ-সন্ত্রাস দমনে বাংলাদেশ কতটা সমর্থ্য?
লে.জে. (অব.) এম হারুন-অর রশিদ: জঙ্গিবাদ-মৌলবাদ দুটি কিন্তু এক বিষয় না। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ অনেক সফল। বাংলাদেশ ষোলো কোটি মানুষের দেশ। সেখানে জঙ্গি তৎপরতা কতটুকু আছে? পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকানÑ আমেরিকার নিউ ইয়র্কের জঙ্গিবাদের ঘটনার পরিসংখ্যান যদি আপনি নেন, দেখবেন, তাদের চেয়ে বাংলাদেশ অনেক ভালো আছে।
প্রশ্ন : জঙ্গিবাদ-সন্ত্রাস দমনে মডেল হতে চায় বাংলাদেশ। তুলনায় অন্যদেশ প্রাসঙ্গিক হবে কেন?
লে.জে. (অব.) এম হারুন-অর রশিদ: সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত হতে চায় বাংলাদেশ। এবং ঘোষণা অনুযায়ী কাজও করছে। কিন্তু আন্তর্জাতিক যে পরিমণ্ডল রয়েছে, সেখান থেকে তো আমরা বিচ্ছিন্ন না। বিশেষ করে, আমাদের রাজনীতি যখন ধর্ম নির্ভর হয়ে উঠে সেখানে আমরা আরও বেশি আক্রান্ত হচ্ছি। রাজনীতিকে যদি আমরা ধর্ম থেকে আলাদা করতে পারতাম, তাহলে ধর্ম-ধর্মের জায়গায় থাকত। কিন্তু ধর্ম রাজনীতিতে ব্যবহার করার ফলে উগ্রবাদের উত্থান হচ্ছে।
প্রশ্ন : ধর্মকে ব্যবহার করে যে সংগঠন বা যারা রাজনীতি করছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ কেন ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। কিংবা ব্যবস্থা গ্রহণ করছে না?
লে.জে. (অব.) এম হারুন-অর রশিদ: ব্যবস্থা নিতে পারছে না বলব না, ব্যবস্থা আসলে নিচ্ছে না। তার কারণও রাজনীতি। এখানে ভোটের রাজনীতি আছে। কিছু কিছু সিদ্ধান্ত নিলে আমরা ভোট হারাব, সে ভয়ও আছে অনেকের মধ্যে। তবে দেশের অধিকাংশ মানুষের দাবিÑ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা। হাইকোর্টের নির্দেশনা হয়েছে যে, জামায়াতে ইসলামী একটি সন্ত্রাসী সংগঠন। বৃহত্তর জনগোষ্ঠীর দাবি থাকা সত্ত্বেও, হাইকোর্টের দাবি থাকা সত্ত্বেও এবং বিদ্যমান আইন থাকা সত্ত্বেও সরকার এই সংগঠনটিকে নিষিদ্ধ করেনি।
প্রশ্ন : তরুণ ভোটার, সংখ্যাগরিষ্ঠ জনগণ ২০০৮ সালে নির্বাচনে ব্যালটবিপ্লবে যুদ্ধাপরাধ, জামায়াতকে নিষিদ্ধের পক্ষে তাদের সমর্থন জানিয়েছিল। সমর্থন এখনও রয়েছে। সেখানে ভোট হারানোর শঙ্কা কেন করবে সরকার?
লে.জে. (অব.) এম হারুন-অর রশিদ: এটা আপনার আমার বিশ্লেষণ। কিন্তু সরকার বা সরকারি দল কী ভাবছে তা দেখার বিষয়। তবে জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত যদি সরকার নেয়, আওয়ামী লীগ কিংবা মহাজোটের ভোট কখনো কমবে না, বরং বাড়বে বলেই আমি মনে করি। কিন্তু যারা ভোটের রাজনীতি করেন তাদের পরিসংখ্যান, হিসেবে হয়তো মিলে না। ভোট ইস্যু ছাড়া জামায়াতকে নিষিদ্ধ না করার আর কোনো কারণ আমি খুঁজে পাই না।
প্রশ্ন : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার, জনমত গঠন, তরণদের জাগরণÑ সবকিছুতেই সেক্টর কমান্ডারস ফোরামের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে তৎপর সেক্টর কমান্ডারস ফোরাম এখন অনেকটাই নিষ্ক্রিয়। যুদ্ধাপরাধ ইস্যুতে সক্রিয় আন্দোলন করার দরকার নেই, এমন কিছু কী মনে করছেন আপনারা?
লে.জে. (অব.) এম হারুন-অর রশিদ: সেক্টর কমান্ডারস ফোরাম যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল তার মধ্যে অন্যতম হলোÑ যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করা। দ্বিতীয় হলো, মুক্তিযুদ্ধের আদর্শকে পুনর্জাগরণ করা। বিশেষ করে নতুন প্রজšে§র মধ্যে জাগরণ সৃষ্টি করা। ইতোমধ্যে কয়েকজন যুদ্ধাপরাধীর বিচার শেষ হয়েছে। যতটুকু সম্পন্ন হয়েছে তার জন্য সরকারকে কৃতজ্ঞতা জানাই। যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য সরকারকে ধন্যবাদ। কিন্তু এটাও জানাতে চাইÑ আমরা সন্তুষ্ট নই। আমাদের দাবিÑ বাংলাদেশের আনাচে-কানাচে যত যুদ্ধাপরাধী রয়েছে সকলের বিচার করতে হবে। ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করার পর থেকে আজকে মাত্র ছয়টির কাজ সম্পন্ন হয়েছে। এই গতিতে যদি বিচার কাজ চলে, তাহলে একশ বা দুইশ বছর লাগবে যুদ্ধাপরাধীদের কাজ শেষ করতে। এটা তো বাস্তবতা না। আমাদের দাবিÑ ১৯৭৫ সালে ৩১ ডিসেম্বর তৎকালীন সামরিক সরকার যখন যুদ্ধাপরাধীদের মুক্ত করে দিল, তখন ১১ হাজার ৭ শ ৫২ জন যুদ্ধাপরাধী কারাগারে বন্দি ছিল। আমরা চাই, ওই যুদ্ধাপরাধী ১১ হাজার ৭ শ ৫২ জনের বিচার। তাছাড়াও প্রায় ৫শ জনের মতো যাদের বিচার কাজ শেষ হয়েছিল, সাজা হয়েছিল তাদেরও সাজার আওতায় আনতে হবে। প্রত্যেকটি বিভাগের জন্য আলাদা বেঞ্চ গঠন করতে হবে। হাইকোর্টে যেরকম স্পেশাল ট্রাইব্যুনাল করা হয়েছে, ঠিক অ্যাপিলেড ডিভিশনে একটা স্পেশাল বেঞ্চ করা হবে, সেই বেঞ্চ শুধুমাত্র যুদ্ধাপরাধের বিচার, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে শেষ করবে সেই আপিলটি তারা শুনবে। তারা অন্যকোনো আপিল শুনবে না। তাহলে সুপ্রিমকোর্টে বা অ্যাপিলেড ডিভিশনে গিয়ে বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে, সেই অপেক্ষার অবসান হবে।
প্রশ্ন : সেক্টর কমান্ডারস ফোরাম এখন কী নিয়ে সক্রিয়?
লে.জে. (অব.) এম হারুন-অর রশিদ: খুব সম্প্রতি সেক্টর কমান্ডারস ফোরামের জাতীয় কাউন্সিল হয়েছে। দুটি কার্যকরি কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি অ্যামেনেস্ট্রি ইন্টারন্যাশনাল যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে মুক্তিযোদ্ধাদের বিপক্ষে কথা বলেছিল তার প্রতিবাদ আমরা করেছি। মানববন্ধন করেছি। প্রেসক্লাবে রাউন্ড টেবিল কনফারেন্স করেছি।
প্রশ্ন : সাংগঠনিভাবে বড় কোনো আয়োজন কিংবা সভা-সমাবেশ করার পরিকল্পনা আপনাদের রয়েছে?
লে.জে. (অব.) এম হারুন-অর রশিদ: মিডিয়া আমাদের সবসময় সহযোগিতা করেছে। আশা করছি সমানের দিনেও মিডিয়া তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। মিডিয়ার সহযোগিতা নিয়ে আমরা আবার পুরো দেশব্যাপী একটা গণজাগরণ তুলতে চাই। সকল যুদ্ধাপরাধীদের বিচার চাই, মুক্তিযুদ্ধের আদর্শের পুনর্জীবন চাই এটাই হবে আমাদের মূল কাজ।
প্রশ্ন : তরুণ, নতুন প্রজšে§র প্রতি সেক্টর কমান্ডারস ফোরামের কোনো আহ্বান?
লে.জে. (অব.) এম হারুন-অর রশিদ: নতুন এবং তরুণ প্রজš§কে আমরা আহ্বান জানাবÑ তারা যেন আবারও জেগে উঠে। তারা জেগে উঠলেই বাংলাদেশ হাসবে। বাংলাদেশ এগিয়ে যাবে। বিশেষ করে, আমরা দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, স্কুল প্রতিষ্ঠানে যেতে চাই। সেখান থেকেই তরুণ প্রজš§কে উজ্জীবিত করতে চাই। সাক্ষাৎকার











