বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর থেকে ‘নিখোঁজ’ বিএনপি নেতা লালমনিরহাটে আটক

news-image

রংপুর মহানগর বিএনপির ‘নিখোঁজ’ সভাপতি ও মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনকে লালমনিরহাট থেকে

আটক করেছে র্যা ব। মঙ্গলবার ভোরে তাকে আটকের পর লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। গত ১৯ নভেম্বর দিবাগত রাত থেকে ‘নিখোঁজ’ ছিলেন মোজাফফর। তার পরিবার অভিযোগ করে আসছিল, সাদাপোশাকের একদল লোক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যান। পুলিশ ও র্যাবের পক্ষ থেকে ওই অভিযোগ অস্বীকার করা হয়। লালমনিরহাট সদর থানার ওসি এ এইচ এম মাহফুজুর রহমান বলেন, আজ ভোর পাঁচটার দিকে মোজাফফরকে থানায় হস্তান্তর করে র্যাব-১৩। র্যাবের পক্ষ থেকে দেওয়া লিখিত বিবরণে উল্লেখ করা হয়েছে, মোজাফফরের বিরুদ্ধে রংপুরে একটি মামলা আছে। তাকে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লালমনিরহাটের মহেন্দ্রনগর এলাকা থেকে আটক করা হয়েছে।
 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে