বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ৩ ভাইবোনকে কুপিয়ে জখম

news-image

রাজধানীর শাহজাহানপুরে বাসায় ঢুকে তিন ভাইবোনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে ১৯৫ উত্তর শাহজাহানপুরের সাততলা ভবনের দোতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনাকে ডাকাতদের হামলা বলে অভিযোগ করেছে আহতদের পরিবারের সদস্যরা। আহতরা হলেন- নাহিদুল ইসলাম (৩০), তার বোন রোজি আক্তার (২৭) ও পলি আক্তার (২৫)। হাসপাতাল সূত্র জানায়, ওই তিনজনকে সকাল সোয়া সাতটার সময় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আহত পলি আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
 

প্রতিবেশী জাহেদ আলী জানান, ওই সাততলা ভবনের দোতলায় নাহিদ তার মা আর বোনদের নিয়ে ভাড়া থাকেন। ভোরে মুখোশধারী ৩-৪জন দুর্বৃত্ত তাদের রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। বুঝতে পেরে রোজি ও পলি চিৎকার করলে পাশের রুম থেকে ভাই নাহিদ ছুটে আসেন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তিনজনের মাথা ও পিঠে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বত্তরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা