বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণভিক্ষার আবেদন নাকচ, যেকোনো সময় ফাঁসি

news-image

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-াদেশপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এর ফলে তাদের ফাঁসি কার্যকর হচ্ছে আজই। কারাসূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কারাসূত্র জানায়, ফাঁসির জন্য সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন এবং এ সংক্রান্ত নির্দেশনাও পেয়েছেন।

কারা কর্তৃপক্ষ এরই মধ্যে মুজাহিদের পরিবারকে সাক্ষাতের জন্য ডেকেছেন। সাকার পরিবারকেও ডাকা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আলফেসানি। রাত ৯টায় সাকা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে তার পরিবার সদস্যরা কারাগারের সামনে এসে পৌঁছেছেন। চারটি গাড়িতে করে ১৭ জন এসে পৌঁছান। এদের মধ্যে সাকার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে ফজলুল কাদের ফাইয়াজ, হুম্মাম কাদের চৌধুরী, মেয়ে ফারজিন কাদের চৌধুরী, পুত্রবধূ দানিয়া খন্দকার, মেয়েজামাই জাফর খান রয়েছেন। রাত সোয়া নয়টায় মুজাহিদের পরিবার সদস্যরাও কারাফটকে এসে পৌঁছান।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে