,

মুজাহিদের প্রাণ ভিক্ষার খবর ‘উদ্দেশ্যপ্রণোদিত’

news-image

নিউজ ডেস্ক : একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ নিজের অপরাধের জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তবে এমনটা মানতেই পারছেন না তার ছেলে আলী আহমেদ মাবরূব। 

 

শনিবার বিকেলে এমন সংবাদ প্রকাশের পর আলী আহমেদ মাবরূব বলেন, ‘এমন তথ্য উদ্দেশ্যপ্রণোদিত। এরকম হওয়ার কথা নয়। এর আগে দেখা করার সময় আমাদের সঙ্গে কথা হয়েছে এমন সিদ্ধান্ত হওয়ার আগে আইনজীবী ও পরিবারের পরামর্শ নিবেন। 

 

তিনি বলেন, ‘সরকার এখন এটার মাধ্যমে জল ঘোলা করে অন্য কিছু শিকার করতে চাইছে।’

এরা আগে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আহসান মুহাম্মদ মুজাহিদ নিজেদের অপরাধের জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এরমধ্যে দিয়ে কার্যত তারা নিজেদের অপরাধের দায় স্বীকার করে নিলেন; যদিও বিচারকালে তারা বলে আসছিলেন এই প্রসিকিউশনের আনা অভিযোগে সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই।

 

মানবতাবিরোধী অপরাধে এরআগে দুই জামায়াত নেতা কাদের মোল্লা ও কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও তারা কেউ-ই রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ নেননি। 

 

কারা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে কেউ-ই আগ্রহ দেখাচ্ছেন না। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে জানতে চাওয়া হলে তিনি বাংলামেইলকে বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো আবেদন আসেনি।  

 

এদিকে সাকা-মুজাহিদের ক্ষমা চাওয়ার খবর আসার কিছুক্ষণ আগেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাকার স্ত্রী ফরহাত কাদের চৌধুরী বলেন, ‘তার স্বামী আইনজীবীদের সঙ্গে দেখা না করে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আর সাকার সিদ্ধান্ত না জানা পর্যন্ত তারাও পরিবারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।’

 

শনিবার দুপুর ৩টার দিকে দুই ডেপুটি জেলার সর্বোত্তম দেওয়ান ও মো. আরিফ সাকা-মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। সেখান থেকে আবেদন নিয়ে যাওয়া হবে বঙ্গভবনে। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ