বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬৬ দিন পর দেশের পথে খালেদা জিয়া

news-image

নিউজ ডেস্ক : চিকিৎসার জন্য দীর্ঘ ৬৬ দিন লন্ডনে অবস্থান করার পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

 

শনিবার বাংলাদেশ সময় ভোররাত চারটার দিকে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। আজ (শনিবার) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরের অবতরণ করার কথা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

 


এদিকে দেশে ফেরার পর খালেদার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে তার দল। শুক্রবার এক বিবৃতিতে বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা ড. আসাদুজ্জামান রিপন বলেন, চিকিৎসা শেষ না করেই লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দলটি।    

 


ওই বিবৃতিতে খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য বিএনপির এই মুখপাত্র সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

 


স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৫ সেপ্টেম্বর লন্ডনে যান খালেদা। এরপর তিনি কবে ফিরবেন তা নিয়ে একরকম বিভ্রান্তি দেখা দেয়। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, চিকিৎসা শেষ না করেই দেশে ফিরছেন বেগম জিয়া।  সেখানে চিকিৎসার পাশাপাশি রাজনৈতিক কয়েকটি অনুষ্ঠানেও অংশ নিয়েছেন তিনি। এছাড়া পরিবার পরিজনের সঙ্গে একান্ত সময় কাটান খালেদা জিয়া।

 

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে